শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
ক্রিকেট

বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে দল ঘোষণা শ্রীলঙ্কার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে দল ঘোষণা শ্রীলঙ্কার

দিলশান মাদুশঙ্কাকে নিয়ে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট।

স্কোয়াড থেকে বাদ পড়েছেন নুয়ান্দো ফার্নান্দো ও মোহাম্মদ সিরাজ। চোট কাটিয়ে পুরোপুরি সেরে না ওঠায় জায়গা হয়নি লাহিরু কুমারারও।

নতুন মুখ হিসেবে স্কোয়াডে যুক্ত হয়েছেন মিলান রত্নায়েকে। গলে বাংলাদেশের বিপক্ষে টেস্ট খেলতে গিয়ে চোট পেয়েছিলেন তিনি। তাই ওয়ানডে স্কোয়াডে জায়গা পেলেও তার মাঠে নামা নির্ভর করছে ফিটনেসের ওপর। পেস বোলিং বিভাগে মিলান ছাড়াও আছেন আসিথা ফার্নান্দো, মাদুশঙ্কা ও এসান মালিঙ্গা। চার পেসারের সঙ্গে স্কোয়াডে রাখা হয়েছে সমানসংখ্যক বিশেষজ্ঞ স্পিনার। স্পিন বিভাগে নেতৃত্ব দেবেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। সঙ্গে আছেন মাহিশ থিকশানা, দুনিথ ওয়াল্লালাগে ও জেফ্রি ভ্যান্ডারসে।

অতিরিক্ত স্পিন বিকল্প হিসেবে হাত ঘোরাতে পারেন চারিথ আসালাঙ্কা ও কামিন্দু মেন্ডিসও। আগামী ২ ও ৫ জুলাই, প্রেমাদাসা স্টেডিয়ামে হবে প্রথম দুই ম্যাচ। তৃতীয় ও শেষ ওয়ানডে ৮ জুলাই পাল্লেকেলেতে।