দীপ্ত নিউজ
ক্রিকেট

জুলাইয়ে বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান, সিরিজের সূচি প্রকাশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
জুলাইয়ে বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান, সিরিজের সূচি প্রকাশ

ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজের সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বুধবার (২৫ জুন) সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে বিসিবি।

সিরিজের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

এদিকে ১৬ জুলাই ঢাকায় পা রাখবে পাকিস্তান দল। তবে সিরিজটি আইসিসির ভবিষ্যৎ সফর সূচির (এফটিপি) অংশ নয়। দুই দেশের বোর্ডের পারস্পরিক সমঝোতায় আয়োজিত হচ্ছে এই সংক্ষিপ্ত সিরিজ, যেখানে পিসিবি বিসিবির অনুরোধে সাড়া দিয়ে দল পাঠাচ্ছে।

সিরিজ সূচি:-

প্রথম টি–টোয়েন্টি: ২০ জুলাই

দ্বিতীয় টি–টোয়েন্টি: ২২ জুলাই

তৃতীয় টি–টোয়েন্টি: ২৪ জুলাই