দীপ্ত নিউজ
ক্রিকেট

দুই পরিবর্তন নিয়ে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
দুই পরিবর্তন নিয়ে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে শ্রীলঙ্কার মুখোমুখি বাংলাদেশ। সিরিজ নির্ধারণী ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে কলম্বোর সিনহালেসি স্পোর্টস ক্লাব গ্রাউন্ডে।

গল টেস্টের মতো এই ম্যাচেও টস জিতেছে বাংলাদেশ। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন।

দ্বিতীয় টেস্টে বাংলাদেশ দলে এসেছে দুইটি পরিবর্তন। জাকের আলির জায়গায় দলে ফিরেছেন মেহেদী হাসান মিরাজ। আর ইনজুরির কারণে দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গেছেন পেসার হাসান মাহমুদ। তার জায়গায় দলে ফিরেছেন এবাদত হোসেন।

এদিকে, কলম্বো টেস্টে অভিষেক হচ্ছে শ্রীলঙ্কান অলরাউন্ডার সোনাল দিনুশার। কুশল মেন্ডিসের কাছ থেকে টেস্ট ক্যাপ নিয়েছেন তিনি।

শ্রীলঙ্কা একাদশ

পাতুম নিশাঙ্কা, লাহিরু উদারা, দিনেশ চান্ডিমাল, ধনঞ্জয়া ডি সিলভা (অধিনায়ক), কামিন্দু মেন্ডিস, কুশল মেন্ডিস (উইকেটকিপার), সোনাল দিনুশা, থারিন্দু রত্নায়েকে, প্রবাত জয়াসুরিয়া, বিশ্ব ফার্নান্ডো ও আসিতা ফার্নান্ডো।

বাংলাদেশ একাদশ

সাদমান ইসলাম, এনামুল হক, মুমিনুল হক, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম, লিটন দাস (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, তাইজুল ইসলাম, নাহিদ রানা এবং এবাদত হোসেন।

 

এসএ