দীপ্ত নিউজ
ক্রিকেট

মিরাজের নেতৃত্বে দল ঘোষণা, দলে ফিরলেন যারা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
মিরাজের নেতৃত্বে দল ঘোষণা, দলে ফিরলেন যারা

শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য মেহেদী হাসান মিরাজকে অধিনায়ক করে ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড–বিসিবি। দলে ফিরেছেন লিটন দাস, নাঈম শেখ ও শামীম হোসেন।

সোমবার (২৩ জুন) সকালে দল ঘোষণা করা হয়। বিপিএল ও ডিপিএলে ভালো পারফর্ম করায় দুই বছর পর দলে ডাক পেয়েছেন নাঈম শেখ।

দলের অন্য সদস্যরা হলেন– তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, জাকের আলি অনিক, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, নাহিদ রানা ও হাসান মাহমুদ। আগামী ২ জুলাই শুরু হবে দুই দলের মধ্যে ওয়ানডে সিরিজ।