শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
অর্থনীতি

ঈদের ছুটি শেষে স্থলবন্দরগুলো দিয়ে ফের আমদানি-রপ্তানি শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ঈদের ছুটি শেষে স্থলবন্দরগুলো দিয়ে ফের আমদানি-রপ্তানি শুরু

ঈদুল আজহা উপলক্ষে টানা ১০ দিন বন্ধ থাকার পর পুনরায় স্থলবন্দরগুলো দিয়ে ভারতের সঙ্গে আমদানি–রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। ফলে বন্দর এলাকায় আবারও ফিরেছে কর্মচাঞ্চল্য।

রবিবার (১৫ জুন) সকাল থেকে বেনাপোল, সোনামসজিদ ও হিলি স্থলবন্দরের কার্যক্রম শুরু হয়েছে। এতে এসব বন্দরে ফিরেছে চিরচেনা কর্মচাঞ্চল্য, শ্রমিকদের মধ্যে দেখা দিয়েছে ব্যস্ততা।

বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ইমদাদুল হক লতা জানান, আজ (রবিবার) সকাল থেকে পণ্য খালাসে ব্যস্ত সময় পার করছেন বাণিজ্য–সংশ্লিষ্ট ব্যবসায়ীসহ কাস্টমস কর্মকর্তা–কর্মচারী ও বন্দরের শ্রমিকেরা। লম্বা ছুটির কারণে বন্দরে জমেছিল পণ্যজট। এখন পণ্য খালাস শুরু হওয়ায় তা কমতে শুরু করবে বলে আশা প্রকাশ করেন তিনি।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন জানান, ঈদের লম্বা ছুটি থাকলেও দুদেশের পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত অন্যান্য সময়ের মতোই স্বাভাবিক ছিল। তবে আগের বছরগুলোতে ঈদের ছুটিতে হাজার হাজার যাত্রী ভারতে গেলেও এ বছর যাত্রীদের তেমন কোনো চাপ নেই বলে জানান তিনি।

বেনাপোল বন্দরের ডেপুটি ডিরেক্টর মামুন কবির তরফদার জানান, আজ সকাল থেকে পুনরায় এ বন্দর দিয়ে আমদানি–রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। যান ও পণ্যজট নিরসনে মাঠপর্যায়ের কর্মকর্তাদের দ্রুত কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে।

ছুটি শেষে কর্মব্যস্ততার প্রভাব পড়েছে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরেও।

আল