শিরোনাম
‘সাফল্যের সাথে আগামির পথে’রাজশাহী পর্বে নাবিল গ্রুপের তিন শতাধিক ব্যবসায়িক পার্টনারের মিলনমেলা আমি বিদেশে যাইনি, আমাকে পাঠানো হয়েছে: মির্জা আব্বাস কমিশন না পেয়ে বাস কাউন্টার বন্ধ করলেন যুবদল নেতা, খুললেন বিএনপি নেতা ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ ৩০ নভেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী খেয়াল করে দেখুন, জামায়াত-শিবিরের ভালো বন্ধু নেই: রাশেদ খাঁন দলিল নিবন্ধন কোন মন্ত্রণালয়ের অধীন থাকবে, জানালেন মন্ত্রী আসাদুজ্জামান হাইপ্রেশার নিয়ন্ত্রণ করতে রাতে যে খাবারগুলো এড়িয়ে চলবেন বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান
দীপ্ত নিউজ
রংপুর বিভাগ

দিনাজপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত ৫

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
দিনাজপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত ৫

দিনাজপুরের ঘোড়াঘাটে যাত্রীবাহী নাবিল পরিবহনের কোচ ও ট্রাকের সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। একই দুর্ঘটনায় আরও অন্তত ১৫ জন আহত হয়েছেন।

আজ শনিবার (১৪ জুন) ভোর ৪টা ২০ মিনিটের দিকে দিনাজপুর–গোবিন্দগঞ্জ মহাসড়কের ঘোড়াঘাট উপজেলার নূরজাহানপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজমুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতের দুই জনের পরিচয় পাওয়া গিয়েছে একজন তামান্না আক্তার (২২) পিতা হাসেম আলী ও অপরজন আমিনুল ইসলাম (৩৫) অন্যদের পরিচয় জানার জন্য চেষ্টা করা হচ্ছে

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনাস্থলে আমবোঝাই কয়েকটি ট্রাক দাঁড়িয়েছিল। ভোর ৪টার পর পঞ্চগড় থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী নাবিল পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পেছন থেকে একটি ট্রাককে ধাক্কা দেয়। এতে কোচের ৫ জন যাত্রী নিহত হয়। উদ্ধারকাজে ফায়ার সার্ভিস ও ডিফেন্সের কর্মীদের সাথে সেনাবাহিনীর সদস্যরা উদ্ধারকাজে অংশগ্রহণ করে।

ঘোড়াঘাট ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স ওয়্যার হাউস ইন্সপেক্টর আতাউর রহমান বলেন, আমরা খবর পাওয়ার সাথে সাথেই ঘটনাস্থলে গিয়ে দেখি তিনজন মারা গিয়েছে। হাসপাতালে নিয়ে যাওয়ার পর আরো দুইজন মারা যায়। কয়েকজন প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল থেকে চলে গেলেও এখনো আরো ৬ থেকে ৭ জন ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করা রয়েছে।

সুলতান/আল