শিরোনাম
‘সাফল্যের সাথে আগামির পথে’রাজশাহী পর্বে নাবিল গ্রুপের তিন শতাধিক ব্যবসায়িক পার্টনারের মিলনমেলা আমি বিদেশে যাইনি, আমাকে পাঠানো হয়েছে: মির্জা আব্বাস কমিশন না পেয়ে বাস কাউন্টার বন্ধ করলেন যুবদল নেতা, খুললেন বিএনপি নেতা ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ ৩০ নভেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী খেয়াল করে দেখুন, জামায়াত-শিবিরের ভালো বন্ধু নেই: রাশেদ খাঁন দলিল নিবন্ধন কোন মন্ত্রণালয়ের অধীন থাকবে, জানালেন মন্ত্রী আসাদুজ্জামান হাইপ্রেশার নিয়ন্ত্রণ করতে রাতে যে খাবারগুলো এড়িয়ে চলবেন বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান
দীপ্ত নিউজ
রাজনীতি

‘ড. ইউনূস-তারেক রহমানের বৈঠক হতে পারে রাজনৈতিক টার্নিং পয়েন্ট’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
‘ড. ইউনূস-তারেক রহমানের বৈঠক হতে পারে রাজনৈতিক টার্নিং পয়েন্ট’
মির্জা ফখরুল ইসলাম আলমগীর (ফাইল ছবি)

লন্ডনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আসন্ন বৈঠককে রাজনৈতিক টার্নিং পয়েন্ট হিসেবে দেখছে বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মঙ্গলবার (১০ জুন) গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, “তারেক রহমানকে আনুষ্ঠানিকভাবে বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছে। লন্ডন সময় আগামী শুক্রবার (১৩ জুন) সকাল ৯টা থেকে ১১টার মধ্যে ডরচেস্টার হোটেলে এ বৈঠক হওয়ার কথা রয়েছে। দলের স্ট্যান্ডিং কমিটি এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে।”

তিনি আরও বলেন, “সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটে জাতীয় ও আন্তর্জাতিক পরিপ্রেক্ষিতে এই বৈঠকের গুরুত্ব অত্যন্ত বেশি। এটি একটি ইতিবাচক দিক, যা বর্তমান রাজনৈতিক সংকট নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সব কিছু সঠিকভাবে এগোলে এটি একটি টার্নিং পয়েন্ট হয়ে উঠতে পারে।”

বিএনপি মহাসচিব বলেন, “এই বৈঠক যদি হয়, তাহলে অনেক সমস্যার সমাধান হতে পারে। রাজনৈতিক সংকট সমাধানে এটি একটি বিরাট সম্ভাবনার দরজা খুলে দিতে পারে। এখন দেখার বিষয়, আমাদের নেতৃবৃন্দ এটিকে কীভাবে কাজে লাগান।”

তিনি বলেন, “গণতন্ত্রের যাত্রাপথ যাতে বিঘ্নিত না হয়, সেজন্য সবাইকে দায়িত্বশীল হতে হবে। জাতীয় ঐক্য আজ সময়ের দাবি।”

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এপ্রিল মাসে নির্বাচন আয়োজনের প্রসঙ্গে ফখরুল বলেন, “এ নিয়ে আমরা এখনো আনুষ্ঠানিকভাবে কিছু ভাবিনি বা সিদ্ধান্ত নিইনি। তবে এপ্রিল সময়টা মোটেই যৌক্তিক নয়। এটি সরকারকে ভেবে দেখতে হবে।”

বিএনপি নির্বাচন চায় না, শুধু সংস্কার চায়—এমন প্রচারণাকে ‘প্রোপাগান্ডা’ উল্লেখ করে তিনি বলেন, “এটার কোনো ভিত্তি নেই। বিএনপি একটি এমন রাজনৈতিক দল, যাকে শেষ করে দেয়া যায় না—এবং যাবে না।”