শিরোনাম
জাপানে টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালানোর ভিডিও প্রকাশ ও ‘র’ সম্পৃক্ততা নিয়ে যা বলেছিলেন তাহসিফ সাফের টিকিট বিক্রি শুরু আজ, যেভাবে কিনবেন এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ শনিবার, জানা যাবে যেভাবে মিরপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট তুরাগ নদ থেকে সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফের মরদেহ উদ্ধার ঠাকুরগাঁও-১ উপনির্বাচনভোটগ্রহণ চলছে, বিরতিহীন চলবে বিকাল ৪টা পর্যন্ত ২৪ ঘণ্টা না হতেই বাড়ল স্বর্ণের দাম, ভরি কত? গাজার শিশুদের চিকিৎসায় হামজার উদ্যোগ, সংগ্রহ ১ লাখ পাউন্ড বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বৈদেশিক মুদ্রা বিনিময় হার
দীপ্ত নিউজ
বাংলাদেশ

কুলাউড়া সীমান্তে গুলিতে বাংলাদেশি নিহত, মরদেহ নিয়ে গেল বিএসএফ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
কুলাউড়া সীমান্তে গুলিতে বাংলাদেশি নিহত, মরদেহ নিয়ে গেল বিএসএফ

মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের দত্তগ্রাম সীমান্তে বাংলাদেশিকে গুলি করে হত্যার পর মরদেহ নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

শনিবার (৩১ মে) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে দত্তগ্রাম সীমান্তের নো-ম্যান্স ল্যান্ডে (৫৭ নম্বর পিলারের কাছে) এ ঘটনা ঘটে।

নিহত বাংলাদেশি যুবকের নাম প্রদীপ বৈদ্য। তিনি কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের শৈলেন্দ্র বৈদ্যের ছেলে।

শরীফপুর ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ড সদস্য জয়নুল ইসলাম জানান, প্রদীপের লাশ বর্তমানে ভারতের কৈলাশহর হাসপাতালে রাখা হয়েছে। বিএসএফ তার বাম পায়ে গুলি করে। গুলিতে রক্তক্ষরণ হয়ে সে মারা যায়।

তিনি আরও বলেন, বর্তমানে প্রদীপের পরিবারের সদস্য নিয়ে তিনি কুলাউড়া থানায় আছেন। ঘটনাটি নিয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করবেন। পরে বিজিবি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

এ বিষয়ে ৪৬ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ,এস,এম, জাকারিয়া বলেন, ঘটনাটি লোকমুখে শুনেছি। তবে এ ব্যাপারে কোনো জিডি বা মিসিং অভিযোগ কেউ করেনি। বিএসএফ পক্ষ থেকেও তাদের কিছু জানানো হয়নি।

 

এসএ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।