শিরোনাম
হোয়াইটওয়াশ এড়াতে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা বাংলাদেশের দুই গোলে পিছিয়ে থেকেও রোমাঞ্চকর জয় পেল বার্সেলোনা শ্রমিক আন্দোলনে পোশাক খাতে উৎপাদন ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার জাতির প্রয়োজনে জুলাইয়ের যোদ্ধারা আবারও আবাবিল হয়ে ফিরে আসবে: জামায়াত আমির চাকরির বাজার বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর পেঁয়াজ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ: ডিএই যুক্তরাষ্ট্রে বেগম খালেদা জিয়ার নামে সড়কের নামকরণের প্রস্তাব বৈষম্যবিরোধী মামলায় এমপি আমির হামজার চাচা গ্রেপ্তার ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫১৯ সোমবার ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
দীপ্ত নিউজ
বাংলাদেশ

আরও আড়াই কোটি টাকা উদ্ধার ডাচ্-বাংলা ব্যাংকের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আরও আড়াই কোটি টাকা উদ্ধার ডাচ্-বাংলা ব্যাংকের
ডাকাতির পর উদ্ধার হওয়া ডাচ্‌-বাংলা ব্যাংকের টাকা তুরাগ থানায় হিসাব করা হচ্ছে।ছবি: সংগৃহীত

রাজধানীর তুরাগ থেকে ডাচ্–বাংলা ব্যাংকের টাকা ছিনতাইয়ের ঘটনায় জড়িত আরও আট জনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। এছাড়া আরও দুই কোটি ৫৩ লাখ ৯৯ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

রবিবার (১১ মার্চ) সিলেটে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ নিয়ে এখন পর্যন্ত মোট ছয় কোটি ৪৩ লাখ টাকা উদ্ধার হলো। তবে ব্যাংক কর্তৃপক্ষ দাবি করেছিল তাদের ১১ কোটি ২৫ লাখ টাকা ছিনতাই হয়েছে।

রবিবার (১২ মার্চ) দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে এক প্রেস ব্রিফিংয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) হারুন–অর–রশীদ এসব তথ্য জানান।

এর আগে বৃহস্পতিবার (৯ মার্চ) ডিবি প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ গতকাল সন্ধ্যায় সংবাদ সম্মেলন করে বলেছিলেন, ৯ কোটি টাকা উদ্ধার হয়েছে। তবে ডিবি মাত্র ৩ কোটি ৮৯ লাখ টাকা উদ্ধার করে।

এদিকে ব্যাংকের টাকা ছিনতাইয়ের ঘটনায় হওয়া মামলা ডিবিতে স্থানান্তর করা হয়েছে।

গত বৃহস্পতিবার (৯ মার্চ) রাজধানীর তুরাগ থেকে ডাচ্–বাংলা ব্যাংকের চার ট্রাঙ্ক টাকা ছিনতাই হয়। পরে খিলক্ষেত এলাকা থেকে তিন ট্রাংক টাকা উদ্ধারের তথ্য জানায় ডিবি। এ সময় টাকা ছিনতাইয়ে ব্যবহৃত হাইয়েস গাড়িটিও জব্দ করা হয়। এ ঘটনায় মানি প্ল্যান্টের দুই পরিচালকসহ সাত জনকে গ্রেফতার করা হয়।

এফএম/দীপ্ত সংবাদ