শিরোনাম
বিশ্ববাজারে বাংলাদেশি বিউটি পণ্যের সম্ভাবনা দেখছেন কোরীয় বিশেষজ্ঞ ড. কিম এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের তারিখ পরিবর্তন ঢাকা ও চট্টগ্রামের একাংশে বিদ্যুৎ বিপর্যয় ঘূর্ণিঝড় ‘অর্ণব’: দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত আইনজীবী তালিকাভুক্তির ক্ষেত্রে প্রার্থীদের সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ বদলে গেল এক মন্ত্রণালয়ের নাম, গেজেট প্রকাশ আগামী ৭ নভেম্বর দেশের সব ব্যাংক বন্ধ থাকবে নতুন সম্ভাবনা তৈরিতে হাল ফ্যাশন ও এনেক্সের কৌশলগত চুক্তি স্বাক্ষর ঢাকা-কক্সবাজার রুটে চালু মহানগর এক্সপ্রেস, থামবে যেসব স্টেশনে বাস নষ্ট হওয়ায় মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন যাত্রীরা, লরি চাপায় নিহত ৫
দীপ্ত নিউজ
ধর্ম

হজ: সৌদি আরব পৌঁছেছেন ৮০ হাজার ৭২৩ হজযাত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
হজ: সৌদি আরব পৌঁছেছেন ৮০ হাজার ৭২৩ হজযাত্রী

হজ পালনের উদ্দেশ্যে ২০২৫ সালে বাংলাদেশ থেকে শুক্রবার (৩০ মে) দিবাগত রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত সৌদি আরব পৌঁছেছেন ৮০ হাজার ৭২৩ হজযাত্রী।

শনিবার (৩১ মে) হজ সম্পর্কিত সবশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। এয়ারলাইন্স, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা এবং সৌদি আরব সূত্রে এ তথ্য জানিয়েছে হেল্প ডেস্ক।

হেল্প ডেস্কের তথ্য মতে, সরকারি–বেসরকারি মোট ২০৮টি ফ্লাইটে হজযাত্রীরা সৌদি পৌঁছান। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় পৌঁছান ৫ হাজার ৮৫ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ৭৫ হাজার ৬৩৮ জন হজযাত্রী।

২০৮ ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ১০৪টি, সৌদি এয়ারলাইন্স ৭৬টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ২৮টি ফ্লাইট পরিচালনা করেছে।

এদিকে, চলতি বছর হজ করতে গিয়ে এখন পর্যন্ত এখন পর্যন্ত ১৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ১৪জন পুরুষ ও ১জন নারী।

উল্লেখ্য, ২০২৫ সালে হজযাত্রা আনুষ্ঠানিকভাবে শুরু হয় ২৯ এপ্রিল। হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট ১০ জুন, আর শেষ ফিরতি ফ্লাইট ১০ জুলাই।

 

এসএ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।