শিরোনাম
প্রধানমন্ত্রীর স্বর্ণপদক পাচ্ছেন ঢাবির ৩২ শিক্ষার্থী ৩৮ বছরেই চলে গেলেন সংগীতশিল্পী ও অভিনেতা রুশনাফ ওয়াদুদ ডিজিটাল প্রতারণা রোধে সমন্বিত উদ্যোগ প্রয়োজন : ডিএসই চেয়ারম্যান প্রত্যেকের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী বাংলাদেশের দরকার ৭ উইকেট, আফগানিস্তানের প্রয়োজন ৩৪৭ রান ৫ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন, প্রথম ধাপ ২১ জানুয়ারি অক্টোবরেই এইচএসসির ফল প্রকাশ, জানা গেল সম্ভাব্য সময় বৈধ কর্মী পাঠাতে ইইউর সহযোগিতা চায় বাংলাদেশ ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২১৬৭ অর্থনীতিতে নোবেল পেলেন যুক্তরাষ্ট্রের রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
দীপ্ত নিউজ
অর্থনীতি

পরিবেশবান্ধব পরিবহনের নতুন মাইলফলক বিওয়াইডি সিলায়ন ৬

Deepto News : দীপ্ত নিউজ
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
পরিবেশবান্ধব পরিবহনের নতুন মাইলফলক বিওয়াইডি সিলায়ন ৬

দেশে প্রথমবারের মতো ডিএম–আই সুপার প্লাগ–ইন হাইব্রিড ইভি ‘বিওয়াইডি সিলায়ন ৬’–এর এক্সক্লুসিভ কাস্টমার ডেলিভারি ইভেন্ট অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩০ মে) রাজধানীর তেজগাঁওয়ে বিওয়াইডি ফ্ল্যাগশিপ শোরুমে বিওয়াইডি গাড়ির একমাত্র পরিবেশক সিজি রানার বিডি লিমিটেডের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের স্মার্ট, টেকসই ও ভবিষ্যতমুখী পরিবহন ব্যবস্থার পথে এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। পরিবেশবান্ধব ও টেকসই ভবিষ্যতের পথ প্রশস্ত করতে বিওয়াইডি বাংলাদেশ তার দায়িত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এই আয়োজনের মাধ্যমে সবুজ ও টেকসই পরিবেশ নির্মাণের লক্ষ্যে দেশ আরও এক ধাপ এগিয়ে গেল।

তারা আরও বলেন, বিওয়াইডি সিলায়ন ৬ হলো বিওয়াইডির অন্যতম উন্নত প্লাগ–ইন হাইব্রিড ইলেকট্রিক গাড়ি, যা বৈদ্যুতিক ড্রাইভিং–এর সুবিধার পাশাপাশি দীর্ঘপথে জ্বালানির মাধ্যমেও চালানোর সুযোগ দেয়। প্রচলিত যানবাহনের তুলনায় বেশি জ্বালানি সাশ্রয়ী হওয়ায় এটি দেশের স্মার্ট ও ঝামেলামুক্ত ড্রাইভিং–এর নতুন মান নির্ধারণ করেছে।

অনুষ্ঠানে সিজি রানার বিডি লিমিটেডের হেড অব সেলস ফাহমিদ ফেরদৌস বলেন, বিওয়াইডি সিলায়ন ৬ দক্ষতা, অত্যাধুনিক প্রযুক্তি ও স্মার্ট ডিজাইনের এক অপূর্ব সমন্বয়। এই সফল ডেলিভারি আমাদের অঙ্গীকারকে প্রমাণ করে যে, আমরা বাংলাদেশি গ্রাহকদের জন্য বিশ্বমানের উদ্ভাবন নিয়ে আসতে বদ্ধপরিকর।

অনুষ্ঠানে গ্রাহকদের হাতে গাড়ি তুলে দেওয়া হয়। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন গণমাধ্যমের প্রতিনিধি, ব্যবসায়িক অংশীদার এবং অটোমোটিভ প্রেমীরা।