শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
অর্থনীতি

ভারতের সঙ্গে ১৮০ কোটি রুপির চুক্তি বাতিল করল বাংলাদেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ভারতের সঙ্গে ১৮০ কোটি রুপির চুক্তি বাতিল করল বাংলাদেশ

ভারতের সঙ্গে ১৮০ কোটি ২৫ লাখ রুপির একটি কার্যাদেশ বাতিল করে দিয়েছে বাংলাদেশ। প্রতিরক্ষা চুক্তির আলোকে কলকাতা ভিত্তিক একটি সরকারি মালিকানাধীন নৌযান নির্মাণ প্রতিষ্ঠানের কাছ থেকে টাগ বোট কেনার কথা ছিল।

খোলা সাগরে অভিযান পরিচালনার জন্য এবং দূর সাগরে লম্বা দূরত্বে নৌযান ‘টো’ করার কাজে এই টাগ বোট ব্যবহারের কথা ছিল বাংলাদেশের। ভারতীয় গণমাধ্যমে এ বিষয়ে প্রতিবেদন প্রকাশিত হয়েছে।

এ বিষয়ে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন কলকাতা ভিত্তিক গার্ডেন রিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড স্টক এক্সচেঞ্জকে এক বার্তায় গতকাল বুধবার বলে, ‘আমরা আপনাদের জানাচ্ছি যে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এই আদেশটি বাতিল করে দিয়েছে।’

ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডের ওই প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশি পণ্য ভারতের ভূখণ্ড ব্যবহার করে তৃতীয় কোনো দেশে পাঠানোর ‘ট্রান্সশিপমেন্ট’ সুবিধা ভারত বাতিল করে দেওয়ার পর পাল্টা ব্যবস্থা হিসেবে বাংলাদেশ এই সিদ্ধান্ত নিল।

দুদেশের চলতে থাকা কূটনৈতিক দ্বন্দ্বের মধ্যেই গত ১৮ মে ভারত বাংলাদেশের তৈরি পোশাক ও প্রক্রিয়াজাত খাবার আমদানিতে নিষেধাজ্ঞা দেয়।

ভারতের বৈদেশিক বাণিজ্য বিষয়ক মহাপরিচালকের কার্যালয় (ডিজিএফটি) এক বিজ্ঞপ্তিতে জানায়, ভারতের উত্তর–পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে সমন্বিত তল্লাশি কেন্দ্র বা আইসিপিগুলো দিয়ে কোনো ধরনের বাংলাদেশি তৈরি পোশাক প্রবেশ করতে দেয়া হবে না।