শিরোনাম
যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলা, শিক্ষক ও শিশুসহ নিহত ৫ দর্শনা সীমান্ত দিয়ে দেশে আসছে ১৮টি আধুনিক রেলকোচ ড. ইউনূসকে ‘হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড’ প্রদান, দাঁড়িয়ে সম্মান জানালেন ৪০০ অতিথি শনিবার ব্যাংক খোলা নিয়ে নতুন সিদ্ধান্ত দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২২২ মণ্ডপে দুই হাজার বিজিবি সদস্য মোতায়েন বিমানবন্দরে ২০ হামলায় নিহত ১৯, আহত ৩৬৪ : সৌদি জোট সীমান্ত থেকে দুই পুলিশ সদস্যকে ধরে নিয়ে গেল বিএসএফ মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট না থাকলে ব্যবস্থা, সময় বেঁধে দিল কর্তৃপক্ষ দুর্গাপূজা উপলক্ষে ২০ অক্টোবর চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী শুক্রবার (১৬ অক্টোবর ২০২৬) বৈদেশিক মুদ্রা বিনিময় হার
দীপ্ত নিউজ
বিনোদন

কাশিমপুর কারাগারে নুসরাত ফারিয়া

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
কাশিমপুর কারাগারে নুসরাত ফারিয়া

আলোচিত অভিনেত্রী নুসরাত ফারিয়া‘কে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়েছে।

সোমবার (১৯ মে) দুপুর আড়াইটার দিকে তাকে পুলিশ প্রহরায় কারাগারে আনা হয়।

কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে সিনিয়র সুপার কাওয়ালীন নাহার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, দুপুর আড়াইটার দিকে একটি প্রিজন ভ্যানে করে চিত্রনায়িকা নুসরাত ফারিয়াকে কাশিমপুর মহিলা কারাগারে আনা হয়েছে।

এরআগে, সোমবার সকালে শুনানি শেষে নুসরাত ফারিয়াকে কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ্ ফারাজানা হক। তার জামিন শুনানির জন্য আগামী ২২ মে ধার্য করা হয়েছে।

উল্লেখ্য, রবিবার (১৮ মে) ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রাজধানী ভাটারা থানায় দায়ের করা হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার হন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া।

এসএ