শিরোনাম
হোয়াইটওয়াশ এড়াতে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা বাংলাদেশের দুই গোলে পিছিয়ে থেকেও রোমাঞ্চকর জয় পেল বার্সেলোনা শ্রমিক আন্দোলনে পোশাক খাতে উৎপাদন ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার জাতির প্রয়োজনে জুলাইয়ের যোদ্ধারা আবারও আবাবিল হয়ে ফিরে আসবে: জামায়াত আমির চাকরির বাজার বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর পেঁয়াজ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ: ডিএই যুক্তরাষ্ট্রে বেগম খালেদা জিয়ার নামে সড়কের নামকরণের প্রস্তাব বৈষম্যবিরোধী মামলায় এমপি আমির হামজার চাচা গ্রেপ্তার ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫১৯ সোমবার ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

সাতক্ষীরায় গ্যাস ট্যাবলেট দিয়ে ৮ লাখ টাকার মাছ নিধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
সাতক্ষীরায় গ্যাস ট্যাবলেট দিয়ে ৮ লাখ টাকার মাছ নিধন

সাতক্ষীরা সদর উপজেলার লাবসা ইউনিয়নের শিবনগর গ্রামে একটি মৎস্য ঘেরে গ্যাস ট্যাবলেট দিয়ে প্রায় ৮ লাখ টাকার মাছ নিধনের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুজনকে আটক করে পুলিশে দিয়েছে ঘের মালিকরা।

ভুক্তভোগী মৎস্যঘের মালিক জাহাঙ্গীর আলম জানান, তিনি ও তার অংশীদার চঞ্চল মিলে বিগত তিন বছর ধরে শিবনগর এলাকায় ২৮ বিঘা জমির একটি মৎস্যঘের পরিচালনা করে আসছেন। গতকাল (বৃহস্পতিবার) রাত ১১টার দিকে পূর্ব শত্রুতার জেরে লাবসা ইউনিয়নের শিবনগরের রবিউলের ছেলে রনির প্ররোচণায় একই গ্রামের ইব্রাহিম ও পলাশ ঘেরে প্রবেশ করে। গ্যাস ট্যবালটে ছিটিয়ে দেয়।

ঘের মালিক জাহাঙ্গীর বলেন, গ্যাস ট্যাবলেট প্রয়োগের সময় তাদেরকে হাতেনাতে ধরে পুলিশে দেই। লক্ষ্য করি মাছ ছটফট করে পানির উপরে ভেসে উঠতে শুরু করেছে। পরে দেখা যায়, ঘেরের সব মাছ মরে গেছে।

তিনি আরও জানান, রুই, গ্রাস কার্প, ব্ল্যাক কার্প, ট্যাংরা, দেশি–বিদেশি বিভিন্ন প্রজাতির মাছের পাশাপাশি বিপুল পরিমাণ রেনুপোনা মারা গেছে। রনি ও ইব্রাহিমকে আটক করে পুলিশে দিলেও অভিযুক্ত পলাশ পালিয়ে যেতে সক্ষম হয়।

এ বিষয়ে এলাকাবাসী ও আশপাশের ঘের মালিকরা এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, অভিযোগের ভিত্তিতে ঘটনার সত্যতা পাওয়া গিয়েছে এবং আসামিদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং পলাতক আসামিকে ধরতে অভিযান চলছে।