শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
বাণিজ্য

দেশের পোশাক খাতে দেখা দিচ্ছে অশনিসংকেত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
দেশের পোশাক খাতে দেখা দিচ্ছে অশনিসংকেত
তৈরি পোশাক কারখানায় কর্মরত শ্রমিকরা

সম্প্রতি কয়েকটি দেশে পোশাকখাতে বেশকিছু নকল পণ্য জব্দ হয়েছে বলে বাংলাদেশকে অবহিত করেছে যুক্তরাষ্ট্র ও ফ্রান্সভিত্তিক দুটি বায়ার প্রতিষ্ঠান। বিশ্বখ্যাত নানা ব্র্যান্ডের নকল লোগো লাগিয়ে পণ্য বাজারজাত করা নিয়ে আন্তর্জাতিকভাবে চরম বিপদে পড়তে যাচ্ছে দেশের পোশাকশিল্প।

এ নিয়ে নানা জটিলতায় হুমকির মুখে পড়েছে দেশের তৈরি পোশাক খাত। বাংলাদেশের বিরুদ্ধে নকল পণ্য বিশেষ করে বিখ্যাত ব্র্যান্ডগুলো বাজারজাত করার অভিযোগ রয়েছে। মূলত বিশ্ব বাণিজ্যে শক্ত অবস্থানের কারণে দেশের পোশাক খাতে বিভিন্ন প্রতিপক্ষের সৃষ্টি হয়েছে। আর এসব প্রতিপক্ষ ক্রেতাদের বিভিন্ন ত্রুটি তুলে ধরছে।

খাতসংশ্লিষ্টরা বলছেন, এতে দেশের পোশাক খাতে দেখা দিচ্ছে অশনিসংকেত। এই বিষয়ে এখনই কার্যকর ব্যবস্থা নেওয়া জরুরী।

এই বিষয়ে বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএমইএ) সভাপতি ফারুক হাসান স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়েছে, বিশ্বজুড়ে মেধাস্বত্ব নিয়ে কাজ করা প্রতিষ্ঠান ইউনাইটেড স্টেটস ট্রেড রিপ্রেজেন্টেটিভের অভিযোগের পরিপ্রেক্ষিতে স্পেশাল ৩০১ রিভিউ অন আইপিআর প্রোটেকশন অ্যান্ড এনফোর্সমেন্ট করার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র।

 

আফ/দীপ্ত সংবাদ