শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
অর্থনীতি

২১ মে থেকে নভোএয়ারের পুনরায় ফ্লাইট পরিচালনা শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
২১ মে থেকে নভোএয়ারের পুনরায় ফ্লাইট পরিচালনা শুরু

১৯ দিন কার্যক্রম স্থগিত রাখার পর ২১ মে থেকে পুনরায় ফ্লাইট পরিচালনা শুরু করবে বলে জানিয়েছে দেশের সবচেয়ে পুরোনো বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার।

নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান বলেন, ‘অত্যন্ত আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে আমরা আগামী বুধবার থেকে পুনরায় ফ্লাইট পরিচালনা শুরু করছি।’

এর আগে, গত ২ মে বিমান সংস্থাটি তার পাঁচটি বিমান বিক্রয়ের পরিকল্পনা জানিয়ে সাময়িকভাবে তার কার্যক্রম স্থগিত করে।

নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালক বলেন, ‘আমাদের ব্যবসায়িক পরিকল্পনার অংশ হিসাবে আমাদের ফ্লাইট পরিচালনা সাময়িকভাবে স্থগিত করা হয়েছিল। তবে সাময়িক এ বিরতির সময় আমরা আমাদের সম্মানিত যাত্রীবৃন্দ এবং শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে অভূতপূর্ব সমর্থন এবং উৎসাহ পেয়েছি।’

তিনি আরও বলেন, ‘যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে আমরা সবসময় উন্নত যাত্রী পরিষেবা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।’

এখন নভোএয়ারের ওয়েবসাইট, মোবাইল অ্যাপ, বিক্রয় অফিস এবং ট্রাভেল এজেন্টদের মাধ্যমে টিকিট পাওয়া যাচ্ছে।

যাত্রীরা নভোএয়ারের ওয়েবসাইট বা মোবাইল অ্যাপের মাধ্যমে বুকিং করার সময়– NOVOAIR প্রোমো কোড ব্যবহার করে ১৫% ছাড়ের সুযোগ নিতে পারবেন বলে আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।