দীপ্ত নিউজ
জাতীয়

সারাদেশে এনআইডি সেবা বন্ধ, দুর্ভোগে সেবাপ্রার্থীরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
সারাদেশে এনআইডি সেবা বন্ধ, দুর্ভোগে সেবাপ্রার্থীরা
ফাইল ছবি

ওয়ান টাইম পাসওয়ার্ড (ওটিপি) না আসায় সারাদেশে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রয়েছে। এ কারণে দেশের বিভিন্ন স্থান থেকে আসা হাজারো মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন। অনেকেই সেবা নিতে গিয়ে নির্বাচন কমিশনে (ইসি) গিয়ে অপেক্ষা করছেন।

জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের (এনআইডি) মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর বিষয়টি গণমাধ্যমকে জানান, এনআইডি সার্ভারে প্রবেশের সময় ইউজার আইডি ও পাসওয়ার্ড দেয়ার পর একটি ওটিপি প্রয়োজন হয়। কিন্তু ওটিপি না আসায় কর্মকর্তারা সার্ভারে ঢুকতে পারছেন না। ফলে অনলাইন কার্যক্রম আপাতত বন্ধ রয়েছে। তবে ছবি তোলা ও বায়োমেট্রিক গ্রহণের কার্যক্রম চালু রয়েছে।

তিনি বলেন, ‘আমাদের সার্ভার বন্ধ নয়। আমরা এনআইডি কার্যক্রম পরিচালনা করার একটি ওটিপি সার্ভিস কিনেছে সেটি যাদের কাছে থেকে নিয়েছি তাদের সিস্টেমে সমস্যা হয়েছে, ঠিক করার কাজ চলছে। ঠিক হয়ে গেলে সেবা কার্যক্রম চালু হয়ে যাবে।‘

এদিকে ইসির মাঠ পর্যায়ের কয়েকজন কর্মকর্তা জানিয়েছেন, সকাল থেকেই তারা সেবাপ্রার্থীদের সেবা দিতে পারছেন না। তবে নির্বাচন কমিশনের পক্ষ থেকে দুপুরের মধ্যে সমস্যা সমাধানের আশ্বাস দেয়া হয়েছে।