শিরোনাম
প্রবাসীদের হয়রানি কমাতে বিশেষ আদালত, চালু হবে প্রবাসী কার্ড বাংলাদেশের ‘জয় কেড়ে’ নিলো আফগানিস্তান যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা আগাম প্রস্তুতিতে ডেঙ্গুতে মৃত্যুহার ৪০ শতাংশ কমেছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী টানা ছুটিতে বান্দরবানের হোটেলে আগাম বুকিংয়ের হিড়িক ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর জার্মান পর্যটকের উদ্ধার ল্যাপটপ হস্তান্তর করেছে পুলিশ ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় আ. লীগের বিচার দাবি এনসিপির ৩৫ বছর বয়সের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধ হচ্ছে: আইনমন্ত্রী মেসির চোখে সেরা ১০ উদীয়মান খেলোয়াড়
দীপ্ত নিউজ
ক্রিকেট

অনির্দিষ্টকালের জন্য স্থগিত আইপিএল

Deepto News : দীপ্ত নিউজ
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
অনির্দিষ্টকালের জন্য স্থগিত আইপিএল

ভারত–পাকিস্তান সীমান্তে চলমান সংঘাতের কারণে ২০২৫ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) বাকি ম্যাচগুলো অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে।

শুক্রবার (৯ মে) ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এক জরুরি সভায় ভারত সরকারের পরামর্শে এমন সিদ্ধান্ত নেয়।

এর আগে, নিরাপত্তার কারণে বৃহস্পতিবার (৮ মে) মাঝ পথেই ধর্মশালায় দিল্লি ক্যাপিটালস ও পাঞ্জাব কিংসের ম্যাচটি পরিত্যক্ত করা হয়। এরপর থেকে প্রশ্ন ওঠে টুর্নামেন্টের বাকি ম্যাচগুলো মাঠে গড়াবে তো?

অবশেষে সিদ্ধান্ত এলো শুক্রবার। শেষ পর্যন্ত, মাঝপথে স্থগিত হয়ে গেলো আইপিএল ১৮তম আসর।

এদিকে, ভারত–পাকিস্তান চলমান পরিস্থিতি বিবেচনায় সরিয়ে নেয়া হয়েছে পিএসএল। পাকিস্তান সুপার লিগের বাকি ৮ ম্যাচ অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাত।

পিসিবি এক সংক্ষিপ্ত বিবৃতিতে জানায়, পিএসএল–এর লিগ পর্বের বাকি চারটি এবং ফাইনালসহ প্লে–অফ পর্বের সব ম্যাচ আরব আমিরাতে অনুষ্ঠিত হবে। ম্যাচগুলোর তারিখ ও ভেন্যু সম্পর্কিত বিস্তারিত তথ্য পরবর্তীতে জানানো হবে।

 

এসএ