শিরোনাম
হোয়াইটওয়াশ এড়াতে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা বাংলাদেশের দুই গোলে পিছিয়ে থেকেও রোমাঞ্চকর জয় পেল বার্সেলোনা শ্রমিক আন্দোলনে পোশাক খাতে উৎপাদন ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার জাতির প্রয়োজনে জুলাইয়ের যোদ্ধারা আবারও আবাবিল হয়ে ফিরে আসবে: জামায়াত আমির চাকরির বাজার বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর পেঁয়াজ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ: ডিএই যুক্তরাষ্ট্রে বেগম খালেদা জিয়ার নামে সড়কের নামকরণের প্রস্তাব বৈষম্যবিরোধী মামলায় এমপি আমির হামজার চাচা গ্রেপ্তার ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫১৯ সোমবার ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
দীপ্ত নিউজ
ঢাকা বিভাগ

স্কুলে যাওয়ার পথে বজ্রপাতে ৩ ছাত্রীর মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
স্কুলে যাওয়ার পথে বজ্রপাতে ৩ ছাত্রীর মৃত্যু

কিশোরগঞ্জ, পাকুন্দিয়ায় উপজেলায় পরীক্ষা দিতে বিদ্যালয়ে যাওয়ার পথে বজ্রপাতে ৩ ছাত্রীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৬ মে) দুপুর সাড়ে ১২টার দিকে চরটেকী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ছাত্রীরা হলো– উপজেলার চরটেকী গ্রামের জালাল উদ্দিনের মেয়ে ফারিয়া জান্নাত (১৪), বাদল মিয়ার মেয়ে আদ্রিতা ইসলাম (১৪) ও বোরহান উদ্দিনের মেয়ে হিমা আক্তার (১৫)। তারা সবাই চরটেকী গার্লস স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণিতে শিক্ষার্থী।

চরটেকী গার্লস স্কুল অ্যান্ড কলেজ অধ্যক্ষ আমিনুল হক জানান, আজ স্কুলে বাংলা প্রথম পত্রের শ্রেণি মূল্যায়ন পরীক্ষায় অংশ নিতে ৩ ছাত্রী বাড়ি থেকে স্কুলের উদ্দেশে রওনা হয়। পথে বৃষ্টির সঙ্গে বজ্রপাতের কবলে পড়ে তারা। বজ্রপাতে ঘটনাস্থলেই ফারিয়া ও আদ্রিতা মারা যায়। আর গুরুতর আহত হয় হিমা। পরে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে হিমারও মৃত্যু হয়।

পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বিল্লাল হোসেন বলেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রাথমিকভাবে দাফনের জন্য নিহতদের পরিবারকে আর্থিক সহযোগিতা দেওয়া হয়েছে।

 

এসএ