শিরোনাম
‘সাফল্যের সাথে আগামির পথে’রাজশাহী পর্বে নাবিল গ্রুপের তিন শতাধিক ব্যবসায়িক পার্টনারের মিলনমেলা আমি বিদেশে যাইনি, আমাকে পাঠানো হয়েছে: মির্জা আব্বাস কমিশন না পেয়ে বাস কাউন্টার বন্ধ করলেন যুবদল নেতা, খুললেন বিএনপি নেতা ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ ৩০ নভেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী খেয়াল করে দেখুন, জামায়াত-শিবিরের ভালো বন্ধু নেই: রাশেদ খাঁন দলিল নিবন্ধন কোন মন্ত্রণালয়ের অধীন থাকবে, জানালেন মন্ত্রী আসাদুজ্জামান হাইপ্রেশার নিয়ন্ত্রণ করতে রাতে যে খাবারগুলো এড়িয়ে চলবেন বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান
দীপ্ত নিউজ
রাজনীতি

করিডরের সিদ্ধান্ত বাতিল না হলে রাজপথে নামার হুঁশিয়ারি নুরের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
করিডরের সিদ্ধান্ত বাতিল না হলে রাজপথে নামার হুঁশিয়ারি নুরের

মিয়ানমারের রাখাইন রাজ্যে মানবিক করিডর দেয়ার সিদ্ধান্ত থেকে সরকার সরে না এলে রাজপথে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন গণ–অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।

শনিবার (৩ মে) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এক অনুষ্ঠানে তিনি বলেন, ‘সরকার যদি রাখাইনের জন্য তথাকথিত মানবিক করিডর চালু করার সিদ্ধান্ত থেকে না সরে, তবে গণ–অধিকার পরিষদ রাজপথে নামতে বাধ্য হবে।‘

নুর উপদেষ্টা পরিষদের সম্প্রসারণ নিয়েও প্রশ্ন তোলেন। তিনি বলেন, ‘আসিফ, নাহিদসহ যারা উপদেষ্টা হয়েছেন, তাদের প্রধান দায়িত্ব ছিল আহতদের চিকিৎসা নিশ্চিত করা এবং ফ্যাসিস্টদের বিচারের উদ্যোগ নেয়া। কিন্তু আমরা তা দেখতে পাইনি। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার বাইরে উপদেষ্টা পরিষদ সম্প্রসারিত হয়েছে, যা যৌক্তিক নয়। যারা জুলাইয়ের চেতনা ধারণ করে না, তাদের পরিহার করুন।‘

তিনি আরও জানান, জনগণের মধ্যে নতুন নেতৃত্বের প্রতি আস্থা তৈরি হয়েছে এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে গণ–অধিকার পরিষদ দেশের ৩০০ আসনেই প্রার্থী দেবে।

অনুষ্ঠানে দলের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান বলেন, ‘ফ্যাসিস্টদের বিচার না করে সরকার এখন করিডর–করিডর খেলায় মেতেছে। বাংলাদেশের ভূখণ্ড দিয়ে কোনো করিডর চালু হতে দেওয়া হবে না। অতীতে ভারতের দালালি দেখেছি, আর এখন দেখছি পশ্চিমাদের দালালি।‘

তিনি আরও বলেন, ‘দেশের জনগণ কিংবা রাজনৈতিক দলগুলোর সঙ্গে কোনো পরামর্শ ছাড়াই করিডর দেয়ার সিদ্ধান্ত সরকার নিতে পারে না। এটা জনগণের স্বার্থবিরোধী।‘