শিরোনাম
প্রবাসীদের হয়রানি কমাতে বিশেষ আদালত, চালু হবে প্রবাসী কার্ড বাংলাদেশের ‘জয় কেড়ে’ নিলো আফগানিস্তান যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা আগাম প্রস্তুতিতে ডেঙ্গুতে মৃত্যুহার ৪০ শতাংশ কমেছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী টানা ছুটিতে বান্দরবানের হোটেলে আগাম বুকিংয়ের হিড়িক ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর জার্মান পর্যটকের উদ্ধার ল্যাপটপ হস্তান্তর করেছে পুলিশ ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় আ. লীগের বিচার দাবি এনসিপির ৩৫ বছর বয়সের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধ হচ্ছে: আইনমন্ত্রী মেসির চোখে সেরা ১০ উদীয়মান খেলোয়াড়
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল পাকিস্তান, ভারত বলছে ‘উসকানি’

Deepto News : দীপ্ত নিউজ
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল পাকিস্তান, ভারত বলছে ‘উসকানি’

ভারতের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে ৪৫০ কিলোমিটার পাল্লার একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালানোর দাবি করেছে পাকিস্তান। ইসলামাবাদ জানিয়েছে, ‘আব্দালি ওয়েপন সিস্টেম’ নামে পরিচিত এই ক্ষেপণাস্ত্রটি ‘ইন্দাস মহড়া’র অংশ হিসেবে উৎক্ষেপণ করা হয়েছে। খবর এনডিটিভির।

কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর ভারত–পাকিস্তান সম্পর্কে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এমন প্রেক্ষাপটে ক্ষেপণাস্ত্র পরীক্ষা ভারতের পক্ষ থেকে একটি ‘গুরুতর উসকানি’ বলে অভিহিত করেছে নয়াদিল্লি।

পাকিস্তান সরকারের এক বিবৃতিতে বলা হয়, এই উৎক্ষেপণের লক্ষ্য ছিল সেনাবাহিনীর প্রস্তুতি যাচাই এবং ক্ষেপণাস্ত্রটির উন্নত ন্যাভিগেশন ও গতিশীলতা পরীক্ষার মাধ্যমে প্রযুক্তিগত সক্ষমতা যাচাই করা। এতে প্রধানমন্ত্রী শেহবাজ শরিফসহ সামরিক শীর্ষ কর্মকর্তারা সেনাবাহিনীর প্রস্তুতির প্রতি আস্থা পুনর্ব্যক্ত করেছেন।

ভারতের অভিযোগ, পাকিস্তান নিয়মিতভাবে যুদ্ধবিরতি লঙ্ঘন করছে এবং সীমান্তে উত্তেজনা বাড়াচ্ছে। পেহেলগাম হামলার পর থেকেই পাকিস্তানি নেতাদের বক্তব্যকে ভারত উসকানিমূলক বলছে।

পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ সম্প্রতি দাবি করেছিলেন, ভারত ৩৬ ঘণ্টার মধ্যে হামলা চালাতে পারে। যদিও সেই সময়সীমা পেরিয়ে গেছে। প্রতিরক্ষামন্ত্রীও সতর্ক করে বলেন, ‘যদি কিছু ঘটে, তা ২–৩ দিনের মধ্যেই ঘটবে।‘

উল্লেখ্য, ২২ এপ্রিল কাশ্মীরের বৈসারণ উপত্যকায় সন্ত্রাসী হামলায় কমপক্ষে ২৬ জন নিহত হন, যাদের মধ্যে ছিলেন এক নেপালি পর্যটক ও স্থানীয় এক ঘোড়সওয়ার। এ ঘটনার পর দুই দেশের মধ্যে কূটনৈতিক উত্তেজনার পাশাপাশি সামরিক প্রস্তুতিও বাড়ছে।