শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
জাতীয়

বিপিএম-পিপিএম পদক পাচ্ছেন ৬২ পুলিশ সদস্য

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
বিপিএম-পিপিএম পদক পাচ্ছেন ৬২ পুলিশ সদস্য

সেবা, সাহসিকতা ও বীরত্বপূর্ণ ভূমিকার জন্য এবার ‘বাংলাদেশ পুলিশ পদক‘ (বিপিএম) ও ‘প্রেসিডেন্ট পুলিশ পদক‘ (পিপিএম) পদক পাচ্ছেন ৬২ পুলিশ কর্মকর্তা ও সদস্য।

বিপিএম সাহসিকতা ও সেবা এবং পিপিএম সাহসিকতা ও সেবা– এই চারটি ক্যাটাগরিতে প্রতিবছর এই পুরস্কার দেওয়া হয়।

পুলিশ সপ্তাহের জন্য এরই মধ্যে পুলিশ সদরদপ্তর থেকে পুরস্কারপ্রাপ্তদের তালিকা চূড়ান্ত করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। চলতি সপ্তাহেই বিষয়টি গেজেট আকারে প্রকাশিত হবে।

রাজাররাগ পুলিশ লাইনস অডিটরিয়ামে অনুষ্ঠিতব্য ‘পুলিশ সপ্তাহ’ পুলিশ কর্মকর্তা ও সদস্যদের এসব পদক তুলে দেবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

উল্লেখ্য, আগামী ২৯ এপ্রিল ৩ দিনব্যাপী, রাজাররাগ পুলিশ লাইনস অডিটরিয়ামে অনুষ্ঠিত হবে ‘পুলিশ সপ্তাহ’। অনুষ্ঠানের উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বিশেষ দরবার অনুষ্ঠিত হওয়ার পর তিনি ‘পুলিশ ও রাষ্ট্রপতি‘ পদক পরিয়ে দেবেন।

 

এসএ