শিরোনাম
‘সাফল্যের সাথে আগামির পথে’রাজশাহী পর্বে নাবিল গ্রুপের তিন শতাধিক ব্যবসায়িক পার্টনারের মিলনমেলা আমি বিদেশে যাইনি, আমাকে পাঠানো হয়েছে: মির্জা আব্বাস কমিশন না পেয়ে বাস কাউন্টার বন্ধ করলেন যুবদল নেতা, খুললেন বিএনপি নেতা ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ ৩০ নভেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী খেয়াল করে দেখুন, জামায়াত-শিবিরের ভালো বন্ধু নেই: রাশেদ খাঁন দলিল নিবন্ধন কোন মন্ত্রণালয়ের অধীন থাকবে, জানালেন মন্ত্রী আসাদুজ্জামান হাইপ্রেশার নিয়ন্ত্রণ করতে রাতে যে খাবারগুলো এড়িয়ে চলবেন বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান
দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

জীবননগরে দুই ভারতীয় নাগরিক আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
জীবননগরে দুই ভারতীয় নাগরিক আটক

ঝিনাইদহের মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটেলিয়নের অধীন জীবননগর সীমান্ত থেকে দুই ভারতীয় নাগরিককে আটক করা হয়েছে। জীবননগর বাসস্ট্যান্ডের পাশে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুর ১টার দিকে মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটেলিয়নের সহকারী পরিচালক সাইফুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আটকরা হলেন– পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনার কালীনগর থানার তিলকচন্দ্রপুর গ্রামের হরলাল দাসের মেয়ে পুতুল দাস (৪৯) ও একই গ্রামের বলাই দাসের ছেলে তাকের দাস (২৫)।

বিজিবি জানিয়েছে, মহেশপুর ৫৮ বিজিবির অধীনস্থ জীবননগর বিওপির সুবেদার মো. হাফিজুর রহমানের নেতৃত্বে বিশেষ টহল পরিচালনা করা হয়। অভিযানকালে জীবননগর বাসস্ট্যান্ডের পাশে রাস্তা থেকে ওই দুই ভারতীয়কে আটক করে বিজিবি। আটকরা বাংলাদেশে অবৈধভাবে অবস্থান শেষে ভারতে প্রবেশের চেষ্টা করছিল।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ উদ্দিন মৃধা বলেন, আটক দুই ভারতীয় নাগরিকের বিরুদ্ধে মামলা দায়েরের মাধ্যমে আদালতে সোপর্দ করা হবে।

শাহরিয়ার আলম/এজে‌/দীপ্ত সংবাদ