শিরোনাম
‘সাফল্যের সাথে আগামির পথে’রাজশাহী পর্বে নাবিল গ্রুপের তিন শতাধিক ব্যবসায়িক পার্টনারের মিলনমেলা আমি বিদেশে যাইনি, আমাকে পাঠানো হয়েছে: মির্জা আব্বাস কমিশন না পেয়ে বাস কাউন্টার বন্ধ করলেন যুবদল নেতা, খুললেন বিএনপি নেতা ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ ৩০ নভেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী খেয়াল করে দেখুন, জামায়াত-শিবিরের ভালো বন্ধু নেই: রাশেদ খাঁন দলিল নিবন্ধন কোন মন্ত্রণালয়ের অধীন থাকবে, জানালেন মন্ত্রী আসাদুজ্জামান হাইপ্রেশার নিয়ন্ত্রণ করতে রাতে যে খাবারগুলো এড়িয়ে চলবেন বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান
দীপ্ত নিউজ
ঢাকা বিভাগ

চাঁদাবাজি-দুর্নীতিতে অপ্রতিরোধ্য স্বাধীন শেখের বিরুদ্ধে একাধিক মামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
চাঁদাবাজি-দুর্নীতিতে অপ্রতিরোধ্য স্বাধীন শেখের বিরুদ্ধে একাধিক মামলা

ঢাকার কেরানীগঞ্জের শুভাঢ্যা ইউনিয়নে ত্রাসের রাজত্ব কায়েম করেছে আওয়ামী লীগের সহসভাপতি হাজী স্বাধীন শেখ। তার বিরুদ্ধে লুটপাট, চাঁদাবাজি, অবৈধ অস্ত্রসহ, হত্যা মামলা রয়েছে। গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে পলাতক রয়েছেন হাজী স্বাধীন শেখ।

এদিকে তার বিরুদ্ধে ৬৪ লাখ টাকার মালামাল লুটপাটের অভিযোগে মামলা দায়ের করেছেন বিসমিল্লাহ গার্মেন্টসের মালিক মো. বাবু। মামলার বিষয়টি নিশ্চিত করে তিনি জানান, তার গুন্ডাবাহিনী দিয়ে আমার গোডাউন থেকে ৬৪ লাখ টাকার মালামাল লুট করেছে। এজন্য মামলা করেছি।

তিনি আরও জানান, স্বাধীন শেখের গুণ্ডাবাহিনী আমার ছেলেকে স্কুল যাওয়ার পথে হামলা চালিয়ে মারধর এবং অপহরণের চেষ্টা করে। স্থানীয় জনগণ এগিয়ে আসলে সেখান থেকে পালিয়ে যান স্বাধীন শেখ।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কেরানীগঞ্জে ছাত্র জনতার ওপর সন্ত্রাসী হামলায় সরাসরি স্বাধীন শেখ ও তার ছেলে তামিম শেখের সম্পৃক্ততা অভিযোগ রয়েছে।

ছেলে তামিম শেখ বিষ্ফোরক দ্রব্যসহ নাশকতার উদ্দেশ্যে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের লিফলেট বিতরণ করার সত্যতা প্রমাণ পেয়ে পুলিশ অভিযান চালিয়ে সেগুনবাগিচা থেকে তাকে আটক করে। তবে আসামি স্বাধীন শেখ পলাতক রয়েছে। তাকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী।