শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
ক্রিকেট

টেস্টে হারের দায় নিজের কাঁধে নিলেন অধিনায়ক শান্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
টেস্টে হারের দায় নিজের কাঁধে নিলেন  অধিনায়ক শান্ত

সিলেটে জিম্বাবুয়ের কাছে ৩ উইকেটে হেরেছে টাইগাররা। ব্যাটিং ব্যর্থতায় ছোট লক্ষ্য তাড়া করে চার দিনেই টেস্ট শেষ করেছে সফরকারীরা।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে হারের সব দায় নিজের ওপর নিয়েছেন দলনায়ক নাজমুল হোসেন শান্ত। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আজকের ম্যাচ নিয়ে যদি প্রশ্ন করা হয়, ব্যক্তিগতভাবে আমি বলবো আজকের ম্যাচটা আমি হারিয়েছি। কারণ সকালে আমার ওই আউটটাতে পুরা খেলা নষ্ট হয়ে গেছে।’

সকালে সিলেটে ১১২ রান স্কোর নিয়ে মাঠে নামে বাংলাদেশ। আগের দিন অপরাজিত থাকা অধিনায়ক নাজমুল হোসেন কোনো রান যোগ না করেই দিনের শুরুতে সাজঘরে ফিরেন। পরবর্তীতে আর কোনো ব্যাটারই দলকে সহযোগিতা করতে পারেননি। ৬১ রান যোগ করে অবশিষ্ট ৬ উইকেট হারিয়ে ইনিংস শেষ করে টাইগাররা। জিম্বাবুয়ের জন্য লক্ষ্য দাঁড়ায় ১৭৪ রান।

ছোট লক্ষ্য তাড়া করতে নেমে অনেকটা সহজে জয় পায় সফরকারীরা। যদিও মেহেদি হাসান মিরাজের ঘূর্ণি বলে সাত উইকেট হারায় তারা। মিরাজ একাই নেন পাঁচ উইকেট।

সংবাদ সম্মেলনে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেন, ‘একটা ভালো পার্টনারশিপ করতে পারলে, ২০০ বা ২২০ রান করতে পারলে আমরা ম্যাচটা জিততে পারতাম। তাই সবার দিকে যেতে চাই না। কারণ খুব বাজে বলে আমি আউট হয়েছি।’

দ্বিতীয় ইনিংসে​_ জিম্বাবুয়ের পেসার ব্লেসিং মুজারাবানি একাই নিয়েছেন ৬ উইকেট। তার বাউন্সারে এলোমেলো হয়েছে টাইগার ব্যাটিং–লাইন। শান্ত স্বীকার করেছেন মুজারাবনিকে দেখে শুনে মোকাবিলা করতে পারলে এত দ্রুত উইকেট পতন হতো না, ম্যাচের ফলাফল অন্যরকম হতে পারতো।

অধিনায়ক বলেন, ‘মুজারাবানি ভালো বল করেছে, এটা মানতে হবে। লম্বা মানুষের একটা অ্যাডভানটেজ তো থাকে। যেহেতু ভালো বল করছিল, আমাদের দায়িত্ব ছিল তার ব্যাপারে প্ল্যান করে দেখেশুনে খেলা। আমরা কিছু সময় সেই প্ল্যানটা করে খেলতে পারিনি।’

আগামী ২৮ এপ্রিল চট্টগ্রামে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। প্রথম ম্যাচে হারের জন্য অধিনায়ক শান্ত কোনো ধরনের হতাশায় থাকতে চাননা। যে সব ক্ষেত্রে ভুল হয়েছে সেগুলো চিহ্নিত করে আগামী ম্যাচে যাতে ভালো করা যায় সেদিকে লক্ষ্য তার।