দীপ্ত নিউজ
রাজশাহী বিভাগ

বগুড়ায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
বগুড়ায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড

বগুড়ায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। বুধবার (২৩ এপ্রিল) বিকেল তিনটায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

যা বগুড়ায় এই মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড বলে নিশ্চিত করেছে আবহাওয়া অধিদপ্তর।

বগুড়া আবহাওয়া অফিসের টেলিপ্রিন্টার অপারেটর শাহীদুজ্জামান সরকার জানান, বি​কেল ৩টায় বগুড়ার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, যা চলতি মৌসুমের সর্বোচ্চ।

তিনি জানান, এই মৌসুমে এখনো পর্যন্ত এটিই সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড। আগামী দিনগুলোতে এই তাপমাত্রা আরো বাড়ার আশঙ্কা রয়েছে।

বগুড়ায় রেকর্ড তাপমাত্রা