শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
ক্রিকেট

শান্তদের লজ্জায় ডুবিয়ে ৪ বছর পর টেস্ট জিতল জিম্বাবুয়ে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
শান্তদের লজ্জায় ডুবিয়ে ৪ বছর পর টেস্ট জিতল জিম্বাবুয়ে

একদিন হাতে রেখেই সিলেট টেস্ট জিতে নিলো জিম্বাবুয়ে। দুই ম্যাচ সিরিজের প্রথমটিতে বাংলাদেশকে ৩ উইকেটে হারিয়েছে তারা।

একদিন হাতে রেখেই সিলেট টেস্ট জিতে নিলো জিম্বাবুয়ে। দুই ম্যাচ সিরিজের প্রথমটিতে বাংলাদেশকে ৩ উইকেটে হারিয়েছে তারা।

৪ উইকেটে ১৯৪ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করা বাংলাদেশ। বাকি ৬ উইকেট হারিয়ে স্কোর বোর্ডে যোগ করে ৭১ রান। তাতে নিজেদের দ্বিতীয় ইনিংসে ২৫৫ রানে গুটিয়ে যায় টাইগাররা। প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও অব্যাহত রাখে ব্যাটিং ব্যর্থতা। নাজমুল হোসেন শান্তর ৬০ এবং শেষদিকে জাকের আলি করেন ৫৮ রান। জয়ের জন্য ১৭৪ রানের লক্ষ্য পায় জিম্বাবুয়ে।

ব্রায়ান বেনেট ও বেন কুরানের ৯৫ রানের জুটিতে দারুণভাবে এগোচ্ছিলো তারা। কুরান ৪৪ এবং বেনেট ৫৪ রান করে বিদায় নিলে চাপে পড়ে সফরকারীরা। স্পিনার মিরাজ নেন চার উইকেট। তাতে আটকানো যায়নি অতিথিদের। 

এর আগে প্রথম বাংলাদেশের ইনিংসে ১৯১ রানের জবাবে অতিথিদের সংগ্রহ ছিলো ২৭৩ রান।