শিরোনাম
হোয়াইটওয়াশ এড়াতে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা বাংলাদেশের দুই গোলে পিছিয়ে থেকেও রোমাঞ্চকর জয় পেল বার্সেলোনা শ্রমিক আন্দোলনে পোশাক খাতে উৎপাদন ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার জাতির প্রয়োজনে জুলাইয়ের যোদ্ধারা আবারও আবাবিল হয়ে ফিরে আসবে: জামায়াত আমির চাকরির বাজার বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর পেঁয়াজ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ: ডিএই যুক্তরাষ্ট্রে বেগম খালেদা জিয়ার নামে সড়কের নামকরণের প্রস্তাব বৈষম্যবিরোধী মামলায় এমপি আমির হামজার চাচা গ্রেপ্তার ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫১৯ সোমবার ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
দীপ্ত নিউজ
রাজনীতি

পোপ ফ্রান্সিসের মৃত্যুতে তারেক রহমানের শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
পোপ ফ্রান্সিসের মৃত্যুতে তারেক রহমানের শোক

ক্যাথলিক ধর্মগুরু পোপ ফ্রান্সিসের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

সোমবার (২১ এপ্রিল) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ শোক প্রকাশ করেন।

পোস্টে তারেক রহমান বলেন, আমি পোপ ফ্রান্সিসের মৃত্যুতে গভীরভাবে শোকাহত। তিনি একজন শ্রদ্ধেয় আধ্যাত্মিক নেতা, যার জীবন শান্তি ও আন্তঃধর্মীয় সংলাপ গড়ে তোলার জন্য করুণা, নম্রতা এবং অক্লান্ত প্রচেষ্টার উদাহরণ। তার নৈতিক স্পষ্টতা এবং সব মানুষের মর্যাদার প্রতি অটল অঙ্গীকার তাকে সব ধর্ম ও জাতির মানুষের শ্রদ্ধা ও প্রশংসা এনে দিয়েছে।

তিনি আরও বলেন, বিএনপি ও বাংলাদেশের জনগণের পক্ষ থেকে আমি বিশ্বের ক্যাথলিক সম্প্রদায় এবং এই মহান ক্ষতির জন্য শোকাহত সবার প্রতি গভীর সমবেদনা জানাই। পোপ ফ্রান্সিসের উত্তরাধিকার আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করে চলবে।

সোমবার (২১ এপ্রিল) ৮৮ বছর বয়সে ভ্যাটিকানের কাসা সান্তা মার্তায় নিজ বাসভবনে শেষ নি:শ্বাস ত্যাগ করেন বিশ্বের ক্যাথলিক খ্রিষ্টান ধর্মের সর্বোচ্চ নেতা পোপ ফ্রান্সিস।


এদিকে মস্তিষ্কে রক্তক্ষরণ ও হৃদরোগে আক্রান্ত হয়ে পোপ ফ্রান্সিসের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ভ্যাটিকান। এ ছাড়া মৃত্যুর আগে পোপ কোমায় চলে গিয়েছিলেন বলেও তার মৃত্যুসনদে উল্লেখ করা হয়েছে।