শিরোনাম
জাতির প্রয়োজনে জুলাইয়ের যোদ্ধারা আবারও আবাবিল হয়ে ফিরে আসবে: জামায়াত আমির চাকরির বাজার বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর পেঁয়াজ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ: ডিএই যুক্তরাষ্ট্রে বেগম খালেদা জিয়ার নামে সড়কের নামকরণের প্রস্তাব বৈষম্যবিরোধী মামলায় এমপি আমির হামজার চাচা গ্রেপ্তার ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫১৯ সোমবার ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় পটুয়াখালীর উপকূলে অব্যাহত বৃষ্টিতে জনজীবনে দুর্ভোগ এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী হামের উপসর্গে আরও ৯ জনের মৃত্যু
দীপ্ত নিউজ
বাংলাদেশ

স্ত্রী-সন্তানসহ এনবিআর সাবেক চেয়ারম্যানের দেশত্যাগে নিষেধাজ্ঞা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
স্ত্রী-সন্তানসহ এনবিআর সাবেক চেয়ারম্যানের দেশত্যাগে নিষেধাজ্ঞা

 

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সাবেক চেয়ারম্যান নজিবুর রহমান ও তার স্ত্রী নাজমা রহমান, দুই ছেলে ফুয়াদ এনএ রহমান এবং ফারাবী এনএ রহমানের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

মঙ্গলবার (০৮ এপ্রিল) দুর্নীতি দম কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এই রায় দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন গালিব।

দুর্নীতি দম কমিশন জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানিয়েছেন, মামলার অনুসন্ধানকারী কর্মকর্তা দুদকের উপ–পরিচালক মো. খায়রুল হক তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন।

আবেদনে বলা হয়েছে, নজিবুর রহমান বিভিন্ন সরকারি কাজে দায়িত্ব পালনের সময় ঘুষ, দুর্নীতি ও বদলি বাণিজ্যের মাধ্যমে কোটি কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন করেছেন, যা তিনি এবং তার পরিবারের সদস্যদের ভোগ দখলে রয়েছে। এই অভিযোগ দুদকে অনুসন্ধানাধীন রয়েছে।

এতে আরও বলা হয়েছে, অনুসন্ধান চলাকালে দুদক জানতে পেরেছে অভিযুক্তরা যে কোনো সময় দেশ ত্যাগ করতে পারেন। তারা দেশত্যাগ করলে অনুসন্ধান কাজ ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে। এ কারণে তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা প্রয়োজন।

উল্লেখ্য, ২০২৪ সালের ৬ অক্টোবর রাতে গুলশান থেকে নজিবুর রহমানকে ডিবি পুলিশের একটি দল গ্রেপ্তার করে। পরে তাকে রিমান্ডে নেওয়া হয়। বর্তমানে তিনি কারাগারে আছেন।

 

এসএ