শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু গোপালগঞ্জে এমপির গাড়িবহরসহ ১০ গাড়ির সংঘর্ষ, আহত অর্ধশতাধিক নিউজিল্যান্ডের বিপক্ষে ২৪৪ রানের রেকর্ড ব্যবধানে হারল ভারত স্ট্যাটাসের পর দুর্ঘটনায় নিহত ঢাবি শিক্ষার্থী‘আমি মারা গেলে আমার কবরের পাশে একটা বেলি ফুল গাছ লাগাবেন’ মাইক্রোসফট পরিষেবায় বিভ্রাট, ভোগান্তিতে ৭৪টি দেশ বাংলাদেশ পরিত্যক্ত একটা দেশ: আসিফ মাহমুদ স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের পর তদন্তের নিরপেক্ষতা নিয়ে সন্দিহান থাকব: নুসরাত তাবাসসুম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট জলবায়ু তহবিল থেকে ৩০ মিলিয়ন ডলার পাচ্ছে বাংলাদেশ রাজশাহীতে বাঁশের তৈরি লাঠি শিল্প
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

ঈদের নামাজ পড়তে পারেননি ইমরান খান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ঈদের নামাজ পড়তে পারেননি ইমরান খান

নিরাপত্তার কারণে পবিত্র ঈদুল ফিতরের নামাজ পড়তে পারেননি পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও দেশটির প্রধান বিরোধী দল পাকিস্তান তেহরিক–ই ইনসাফ (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান।

সোমবার (৩১ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ।

সংবাদমাধ্যমটি বলছে, পাকিস্তান তেহরিক–ই–ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান টানা তৃতীয়বারের মতো আদিয়ালা কারাগারে ঈদ কাটিয়েছেন। তবে সেখানে নিরাপত্তার কারণে তাঁকে ঈদের নামাজে অংশ নিতে দেওয়া হয়নি।

জিও নিউজ আরও বলছে, ইমরান খানের স্ত্রী বুশরা বিবি নিজেও কারাবন্দী রয়েছেন। ঈদের নামাজের সময় তাঁকে কারাকক্ষে থাকতে হয়েছে। কারাগারের কেন্দ্রীয় মসজিদে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে।

উল্লেখ্য, ইমরান খান ২০২৩ সালের আগস্ট মাস থেকে কারাবন্দী। তার বিরুদ্ধে রাষ্ট্রীয় গোপন নথি ফাঁস থেকে শুরু করে তোশাখানা তছরুপের মতো নানা অভিযোগে ১০০টির বেশি মামলা রয়েছে।

 

এসএ