শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
ক্রিকেট

‘আপনাদের ভালোবাসা ছাড়া আমি তামিম ইকবাল কিছুই না’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
‘আপনাদের ভালোবাসা ছাড়া আমি তামিম ইকবাল কিছুই না’

ম্যাসিভ হার্ট অ্যাটাক করে লাইফ সাপোর্টে ছিলেন তামিম ইকবাল। হার্টে ব্লক ধরা পড়ায় পরানো হয়েছে রিং। বাংলাদেশের সাবেক অধিনায়কের জীবন আপাতত এখন শঙ্কামুক্ত।

মৃত্যুর দুয়ার থেকে ফিরে এসে তামিম এবার প্রার্থনারত মানুষদের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন।

শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় তামিম মঙ্গলবার (২৫ মার্চ) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্ট করেছেন। পাঠকদের জন্য সেটিই হুবহু তুলে ধরা হলো–

তামিম লিখেছেন, দুই বছর আগে এই রোজার সময়েই অনুপের কাছে গিয়েছিলাম। সেদিন জানতে পারলাম, অনুপের বাবা ৪ বছরেও হার্টের অপারেশন করতে পারেননি।

হৃদয়ের স্পন্দনই আমাদের বাঁচিয়ে রাখে। কিন্তু এই স্পন্দন যে কোনো ঘোষণা না দিয়েই থেমে যেতে পারে— এই কথাটি আমরা বারবার ভুলে যাই। গতকাল দিনটি শুরু করার সময় কি আমি জানতাম, আমার সাথে কী হতে যাচ্ছে?

আল্লাহতা’আলার অশেষ রহমত আর সকলের দোয়ায় আমি ফিরে এসেছি। আমার সৌভাগ্য, এই বিপদের সময়ে আমি পাশে কিছু অসাধারণ মানুষকে পেয়েছিলাম, যাদের বিচক্ষণতা ও আপ্রাণ প্রচেষ্টায় আমি এই সংকট কাটিয়ে ফিরে এসেছি।

কিছু ঘটনা আমাদের বাস্তবতা মনে করিয়ে দেয়, জানিয়ে দেয় যে জীবন আসলে কতটা ছোট। আর এই ছোট জীবনে আর কিছু করতে না পারি, সবাই যেন একে অপরের বিপদে পাশে দাঁড়ায়— এটিই আমার অনুরোধ।

আপনাদের সবাইকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা। সবাই আমার জন্য এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আপনাদের ভালোবাসা ছাড়া আমি তামিম ইকবাল কিছুই না।

উল্লেখ্য, সোমবার (২৪ মার্চ) ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) ম্যাচ খেলতে নেমে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তামিম। বুকে ব্যথা নিয়ে সাভার কেপিজে স্পেশালাইজড হাসপাতালে যাবার পর জানা যায়, দুবার হার্ট অ্যাটাক হয়েছে। হার্টে ব্লক ধরা পড়ায় পরানো হয়েছে রিং।

 

এসএ