ঈদে টানা ৯ দিন ব্যাংক বন্ধ থাকবে 

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

ঈদুল ফিতর উপলক্ষে আগামী ২৮ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত ব্যাংক বন্ধ থাকবে। সোমবার (২৪ মার্চ) বাংলাদেশ ব্যাংক এক প্রজ্ঞাপনে এ তথ্য জানিয়েছে । তবে, শিল্প এলাকায় ২৮ ও ২৯ মার্চ কিছু ব্যাংকের শাখা খোলা রাখতে বলা হয়েছে। পোশাক খাতের কর্মীদের বেতন–ভাতা দেওয়ার সুবিধার্থে এ দুদিন ব্যাংকিং কার্যক্রম চালু রাখতে বলেছে কেন্দ্রীয় ব্যাংক।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, আগামী ৩ এপ্রিল ঈদুল ফিতর উপলক্ষে নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করায় তফসিলি ব্যাংকের সব শাখা ও উপ–শাখা এদিন বন্ধ থাকবে।

ঈদুল ফিতরের আগে তৈরি পোশাকশিল্প সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান কর্তৃক রপ্তানি বিল বিক্রির জন্য এবং ওই শিল্পে কর্মরতদের বেতন–বোনাস ও অন্যান্য ভাতা পরিশোধের সুবিধার্থে শিল্প এলাকায় ২৮ ও ২৯ মার্চ ব্যাংক শাখা খোলা রাখতে হবে।

যেসব এলাকায় ব্যাংকের শাখা খোলা থাকবে– ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রাম।

নির্দেশনা অনুযায়ী, এসব এলাকায় ২৮ মার্চ (শুক্রবার) সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ব্যাংকের শাখা খোলা রাখতে হবে। লেনদেন চলবে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত।

শনিবার ব্যাংক শাখা খোলা থাকবে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত। এর মধ্যে লেনদেন চলবে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More