শিরোনাম
‘সাফল্যের সাথে আগামির পথে’রাজশাহী পর্বে নাবিল গ্রুপের তিন শতাধিক ব্যবসায়িক পার্টনারের মিলনমেলা আমি বিদেশে যাইনি, আমাকে পাঠানো হয়েছে: মির্জা আব্বাস কমিশন না পেয়ে বাস কাউন্টার বন্ধ করলেন যুবদল নেতা, খুললেন বিএনপি নেতা ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ ৩০ নভেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী খেয়াল করে দেখুন, জামায়াত-শিবিরের ভালো বন্ধু নেই: রাশেদ খাঁন দলিল নিবন্ধন কোন মন্ত্রণালয়ের অধীন থাকবে, জানালেন মন্ত্রী আসাদুজ্জামান হাইপ্রেশার নিয়ন্ত্রণ করতে রাতে যে খাবারগুলো এড়িয়ে চলবেন বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান
দীপ্ত নিউজ
রাজনীতি

আ.লীগের পরিবর্তনের কোনো লক্ষণ নাই: এবি পার্টি চেয়ারম্যান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আ.লীগের পরিবর্তনের কোনো লক্ষণ নাই: এবি পার্টি চেয়ারম্যান

আমার বাংলাদেশ (এবি) পার্টি চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, ‘এতবড় গণঅভ্যুত্থান ও রাজনৈতিক বিপর্যয়ের পরও আওয়ামী লীগ এবং তাদের উগ্র সমর্থকদের মধ্যে পরিবর্তনের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।‘

সোমবার (২৫ মার্চ) রাজধানী বিজয়নগরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সংবাদ সম্মেলনে বলা হয়, রবিবার গভীর রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানো হয় যে, দেশে জরুরি অবস্থা জারি হয়েছে এবং সেনাবাহিনী বিভিন্ন বিভাগ থেকে ঢাকার দিকে রওনা হয়েছে। একইসঙ্গে এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদকে গ্রেপ্তারের খবরও ছড়িয়ে দেয়া হয়। এতে জনমনে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়।

তবে এবি পার্টি এ গুজবকে পরিকল্পিত অপপ্রচার বলে অভিহিত করেছে। সংবাদ সম্মেলনে দলটির নেতারা অভিযোগ করেন, এটি একটি বিশেষ মহলের ষড়যন্ত্র, যারা দেশকে অস্থিতিশীল করতে চায়।

এবি পার্টি চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেন, ‘এসব অপপ্রচার আওয়ামী লীগের উগ্র সমর্থকদের কাজ, যারা জনগণের গণজাগরণকে নস্যাৎ করতে চায়।‘

তিনি আরও বলেন, ‘গণঅভ্যুত্থানকালীন ৫ আগস্টে দলের সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের পুরোনো একটি বক্তব্যকে নতুন বলে প্রচার করা হয়েছে, যা জনগণকে বিভ্রান্ত করার ষড়যন্ত্র।‘

এ সময় তিনি জনগণকে ধৈর্য্য ও ঐক্যবদ্ধভাবে পরিস্থিতি মোকাবিলার আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে এবি পার্টি ভাইস চেয়ারম্যান বিএম নাজমুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন রানা, আনোয়ার সাদাত টুটুল, আমিনুল ইসলাম এফসিএ, মহানগর উত্তরের সদস্য সচিব সেলিম খানসহ কেন্দ্রীয় ও মহানগর কমিটির নেতারা উপস্থিত ছিলেন।