শিরোনাম
হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ঢাকা-কক্সবাজার রুটে চলবে নতুন ট্রেন, দেখে নিন সূচি অরুণাচলের ৬-৭ কিলোমিটার ভেতরে ঢুকে পড়েছে চীনা সেনারা ‘পিতা তার কন্যাকে পশু থেকে রক্ষা করার জন্য মেগাটনের থাপ্পর মারার ক্ষমতা রাখে’ সাফের দল ঘোষণা করল বাংলাদেশ, ডাক পেলেন রোনান সুলিভান মুম্বাই ইন্ডিয়ান্সের নতুন প্রধান কোচ পোলার্ড বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, পরিণত হতে পারে ঘূর্ণিঝড়ে এনআইডি সংশোধনের ৬৪ লাখের বেশি আবেদন নিষ্পত্তি গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ারের ৮ ইউনিট ধর্মীয় প্রতিষ্ঠানে অনৈতিকতা ধামাচাপা দেওয়া দ্বিগুণ ক্ষতিকর: আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ
দীপ্ত নিউজ
বাংলাদেশ

ঈদের অগ্রিম ট্রেনের টিকিট বিক্রির শেষদিন আজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ঈদের অগ্রিম ট্রেনের টিকিট বিক্রির শেষদিন আজ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গত ১৪ মার্চ থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি করছে বাংলাদেশ রেলওয়ে। এরই ধারাবাহিকতায় ঈদযাত্রায় শেষদিনের ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। বৃহস্পতিবার (২০ মার্চ) ৩০ মার্চের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে।

বৃহস্পতিবার (২০মার্চ) সকাল ৮টায় আগামী ৩০ মার্চের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়। এবারও অগ্রিম টিকিটের শতভাগই বিক্রি হচ্ছে অনলাইনে। এরমধ্যে সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলের ট্রেনের টিকিট এবং দুপুর ২টা থেকে পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। এই নিয়মেই দুই সময়ে দুই অঞ্চলের অগ্রিম ট্রেনের টিকিট বিক্রি হচ্ছে।

তবে রেলপথ মন্ত্রণালয় জানিয়েছে, চাঁদ দেখার উপর ভিত্তি করে আগামী ৩১ মার্চ ১ ও ২ এপ্রিলের টিকিট বিক্রি করা হতে পারে। এছাড়া যাত্রী সাধারণের অনুরোধে ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট যাত্রা শুরুর আগে প্রারম্ভিক স্টেশন থেকে পাওয়া যাবে।

আল

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।