শিরোনাম
ঢাকা-কক্সবাজার রুটে চলবে নতুন ট্রেন, দেখে নিন সূচি অরুণাচলের ৬-৭ কিলোমিটার ভেতরে ঢুকে পড়েছে চীনা সেনারা ‘পিতা তার কন্যাকে পশু থেকে রক্ষা করার জন্য মেগাটনের থাপ্পর মারার ক্ষমতা রাখে’ সাফের দল ঘোষণা করল বাংলাদেশ, ডাক পেলেন রোনান সুলিভান মুম্বাই ইন্ডিয়ান্সের নতুন প্রধান কোচ পোলার্ড বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, পরিণত হতে পারে ঘূর্ণিঝড়ে এনআইডি সংশোধনের ৬৪ লাখের বেশি আবেদন নিষ্পত্তি গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ারের ৮ ইউনিট ধর্মীয় প্রতিষ্ঠানে অনৈতিকতা ধামাচাপা দেওয়া দ্বিগুণ ক্ষতিকর: আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে নতুন ৪ বই, থাকছে হাতে-কলমে শেখার সুযোগ
দীপ্ত নিউজ
জাতীয়

ঈদে মিলবে লম্বা ছুটি, কতদিন?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
ঈদে মিলবে লম্বা ছুটি, কতদিন?

আসন্ন ঈদুল ফিতরে লম্বা ছুটি পাচ্ছেন সরকারি কর্মকর্তা–কর্মচারীরা। ছুটি বাড়িয়ে এবার পাঁচ দিন করা হয়েছে। সেই সাথে আগে ও পরে মহান স্বাধীনতা দিবস, শবে কদর ও সাপ্তাহিক ছুটি রয়েছে। এতে করে দীর্ঘ ছুটি কাটাতে পারবেন সরকারি কর্মকর্তা–কর্মচারীরা।

চাঁদ দেখা সাপেক্ষে ৩১ মার্চ হতে পারে পবিত্র ঈদুল ফিতর। সম্ভাব্য এই তারিখ ধরেই পাঁচ দিনের ছুটির তারিখ নির্ধারণ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

এই হিসেবে ২৯, ৩০, ৩১ মার্চ এবং ১ ও ২ এপ্রিল ঈদের ছুটি থাকবে। এর মধ্যে ঈদের দিন সাধারণ ছুটি। আর ঈদের আগের দুই দিন এবং পরের দুদিন নির্বাহী আদেশে সরকারি ছুটি।

ঈদের নির্ধারিত ছুটি শুরুর আগের দিন অর্থাৎ ২৮ মার্চ পড়ছে শুক্রবারে। এদিন এমনিতেই সরকারি ছুটি। তাছাড়া পবিত্র শবে কদরেরও ছুটিও পড়ছে এই দিনে।

এই ছুটি শুরুর আগে ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসের ছুটি। তার পরদিন ২৭ মার্চ (বৃহস্পতিবার) এক দিন অফিস খোলা থাকবে।

​অন্যদিকে ঈদের ছুটি শেষে অফিস খুলবে ৩ এপ্রিল, বৃহস্পতিবার। তার পরের দুই দিন অর্থাৎ শুক্র এবং শনিবার আবার সাপ্তাহিক ছুটি। অর্থাৎ ২৬ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত ১১ দিনের মধ্যে অফিস চলবে মাত্র দুই দিন– ২৭ মার্চ ও ৩ এপ্রিল।

সরকারি ছুটির বিধিমালা অনুযায়ী, দুই ছুটির মাঝে নৈমিত্তিক ছুটি নেওয়ার নিয়ম নেই। সেটা নিলে টানা ছুটি হয়ে যাবে। অবশ্য অর্জিত ছুটি নিতে পারেন কর্মকর্তা–কর্মচারীরা।

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।