শনিবার, ১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার, ১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদে মিলবে লম্বা ছুটি, কতদিন?

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

আসন্ন ঈদুল ফিতরে লম্বা ছুটি পাচ্ছেন সরকারি কর্মকর্তাকর্মচারীরা। ছুটি বাড়িয়ে এবার পাঁচ দিন করা হয়েছে। সেই সাথে আগে ও পরে মহান স্বাধীনতা দিবস, শবে কদর ও সাপ্তাহিক ছুটি রয়েছে। এতে করে দীর্ঘ ছুটি কাটাতে পারবেন সরকারি কর্মকর্তাকর্মচারীরা।

চাঁদ দেখা সাপেক্ষে ৩১ মার্চ হতে পারে পবিত্র ঈদুল ফিতর। সম্ভাব্য এই তারিখ ধরেই পাঁচ দিনের ছুটির তারিখ নির্ধারণ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

এই হিসেবে ২৯, ৩০, ৩১ মার্চ এবং ১ ও ২ এপ্রিল ঈদের ছুটি থাকবে। এর মধ্যে ঈদের দিন সাধারণ ছুটি। আর ঈদের আগের দুই দিন এবং পরের দুদিন নির্বাহী আদেশে সরকারি ছুটি।

ঈদের নির্ধারিত ছুটি শুরুর আগের দিন অর্থাৎ ২৮ মার্চ পড়ছে শুক্রবারে। এদিন এমনিতেই সরকারি ছুটি। তাছাড়া পবিত্র শবে কদরেরও ছুটিও পড়ছে এই দিনে।

এই ছুটি শুরুর আগে ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসের ছুটি। তার পরদিন ২৭ মার্চ (বৃহস্পতিবার) এক দিন অফিস খোলা থাকবে।

অন্যদিকে ঈদের ছুটি শেষে অফিস খুলবে ৩ এপ্রিল, বৃহস্পতিবার। তার পরের দুই দিন অর্থাৎ শুক্র এবং শনিবার আবার সাপ্তাহিক ছুটি। অর্থাৎ ২৬ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত ১১ দিনের মধ্যে অফিস চলবে মাত্র দুই দিন২৭ মার্চ ও ৩ এপ্রিল।

সরকারি ছুটির বিধিমালা অনুযায়ী, দুই ছুটির মাঝে নৈমিত্তিক ছুটি নেওয়ার নিয়ম নেই। সেটা নিলে টানা ছুটি হয়ে যাবে। অবশ্য অর্জিত ছুটি নিতে পারেন কর্মকর্তাকর্মচারীরা।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More