শিরোনাম
‘সাফল্যের সাথে আগামির পথে’রাজশাহী পর্বে নাবিল গ্রুপের তিন শতাধিক ব্যবসায়িক পার্টনারের মিলনমেলা আমি বিদেশে যাইনি, আমাকে পাঠানো হয়েছে: মির্জা আব্বাস কমিশন না পেয়ে বাস কাউন্টার বন্ধ করলেন যুবদল নেতা, খুললেন বিএনপি নেতা ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ ৩০ নভেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী খেয়াল করে দেখুন, জামায়াত-শিবিরের ভালো বন্ধু নেই: রাশেদ খাঁন দলিল নিবন্ধন কোন মন্ত্রণালয়ের অধীন থাকবে, জানালেন মন্ত্রী আসাদুজ্জামান হাইপ্রেশার নিয়ন্ত্রণ করতে রাতে যে খাবারগুলো এড়িয়ে চলবেন বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান
দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

যশোরে প্রশিক্ষণ বিমানের ক্রাশ ল্যান্ডিং, অক্ষত দুই পাইলট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
যশোরে প্রশিক্ষণ বিমানের ক্রাশ ল্যান্ডিং, অক্ষত দুই পাইলট

যশোরে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান ক্রাশ ল্যান্ডিং করেছে। তবে বিমানটিতে থাকা দুই পাইলটকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ মার্চ) বেলা ১২টা ৫৫ মিনিটে এ ঘটনা ঘটে বলে জানায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)।

আইএসপিআর জানায়, বৃহস্পতিবার দুপুর ১২টা ১৮ মিনিটে যশোর বিমান ঘাঁটি থেকে জিআরওবি–১২০টিপি মডেলের একটি প্রশিক্ষণ বিমান উড্ডয়ন করে। এরপর অবতরণের সময় বিমানটি দুর্ঘটনায় পতিত হয়। এতে বিমানটি ক্ষতিগ্রস্ত হয়েছে।

আইএসপিআর আরও জানায়, বিমানটিতে থাকা গ্রুপ ক্যাপ্টেন মোল্লা মোহাম্মদ তহিদুল হাসান ও স্কোয়াড্রন লিডার আহমদ মুসা অক্ষত রয়েছেন। তাদের যশোর বিমান ঘাঁটিতে সাধারণ চিকিৎসা শেষে পর্যবেক্ষণে রাখা হয়েছে। এরইমধ্যে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

ইএ‌/দীপ্ত সংবাদ