শুক্রবার, ১০ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার, ১০ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

টানা ৩ দিন ‘কলম বিরতিতে’ বিসিএস চিকিৎসরা

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

পদোন্নতি দাবিতে কর্মবিরতি পালন করছে বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার চিকিৎসকরা। টানা তিনদিন সকাল ১০টা থেকে দুই ঘণ্টা তারা এই ‘কলম বিরতি’ কর্মসূচি পালন করবে।

শনিবার (৮ মার্চ) থেকে সোমবার (১০মার্চ) পর্যন্ত এই কলম বিরতি চলবে।

চিকিৎকরা জানান, যদি তাদের দাবি পূরণ না হয়, তাহলে ১১ মার্চ থেকে তারা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করবেন। কলম বিরতিকর্মসূচি চলাকালে রোগীদের সেবা প্রদান বন্ধ থাকবে, তবে জরুরি পরিষেবা অব্যাহত থাকবে।

উল্লেখ্য, গত ২৫ ফেব্রুয়ারি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে বিসিএস স্বাস্থ্য ক্যাডার বিশেষজ্ঞ চিকিৎসক ফোরাম এই কর্মসূচি ঘোষণা করেছিল।

সংগঠনটির আহ্বায়ক মির্জা মো. আসাদুজ্জামান সাংবাদিকদের বলেন, ‘কলম বিরতিকর্মসূচিতে ৬০টি চিকিৎসক সমিতি সমর্থন দিয়েছে। সারা দেশে বিভিন্ন গ্রেডের প্রায় সাড়ে সাত হাজার চিকিৎসক পদোন্নতির অপেক্ষায় রয়েছেন।

 

ইএ/এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More