দীপ্ত নিউজ
বাংলাদেশ

সারাদেশে আরও ৬ জনের করোনা শনাক্ত

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
সারাদেশে আরও ৬ জনের করোনা শনাক্ত
করোনা ভাইরাস

সারাদেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৬ জনের। তবে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এসময়ে কারও মৃত্যু হয়নি।

সোমবার (৬ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, করোনায় এ পর্যন্ত মারা গেছেন ২৯ হাজার ৪৪৫ জন। আর মোট শনাক্ত হয়েছে ২০ লাখ ৩৭ হাজার ৮৭১ জনের।

গত ২৪ ঘণ্টায় ১৮৩৬টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৮৩৭টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ০ দশমিক ৩৩ শতাংশ। এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৩১ শতাংশ।

২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৪২০ জন। এ পর্যন্ত দেশে মোট সুস্থ হয়েছেন ২০ লাখ ৫ হাজার ১৬ জন। ।

আল/দীপ্ত