শিরোনাম
৭ নভেম্বর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ছয় ঘণ্টার জন্য টোল ফ্রি ‘রেড অ্যালার্ট’ জারি করল আমিরাত ৪ দিন গ্যাস সরবরাহ বন্ধ থাকবে, এমন তথ্য গুজব: পেট্রোবাংলা নাসীরুদ্দীন পাটওয়ারী.আওয়ামী লীগ রাতে পণ্যের দাম বাড়াত, তারেক রহমানও সেই পথে হাঁটছেন রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ও এলিজা জামান আগামী বছর জাতীয় গ্রিডে যুক্ত হবে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ: প্রধানমন্ত্রী পোশাক শ্রমিকদের বিক্ষোভ:গাজীপুরে ১১ প্লাটুন বিজিবি মোতায়েন, দায়িত্বে ২৫ নির্বাহী ম্যাজিস্ট্রেট মহাসড়কে আগুন দিয়ে পোশাক শ্রমিকদের অবরোধ, ঢাকা-টাঙ্গাইল যান চলাচল বন্ধ সার ব্যবস্থাপনায় অনিয়ম পেলে ডিলারশিপ বাতিল: কৃষিমন্ত্রী
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

ফেনীতে জুমার নামাজরত অবস্থায় মুসল্লির মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ফেনীতে জুমার নামাজরত অবস্থায় মুসল্লির মৃত্যু

ফেনীতে নামাজরত অবস্থায় আবদুল আলিম (৩৬) নামে এক মুসল্লির মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে শহরের মিজান রোড এলাকার তমিজিয়া জামে মসজিদে জুমার নামাজের সময় মৃত্যুবরণ করেন তিনি।

নিহত আবদুল আলিম ঢাকার সাভার এলাকার বাসিন্দা। ফেনীতে তিনি নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করতেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আবদুল আলিম তমিজিয়া মসজিদের নির্মাণ কাজে (রাজ মিস্ত্রি) ফেনীতে অবস্থান করছিলেন। দুপুরে মসজিদের তৃতীয় তলায় জুমার নামাজের প্রথম রাকাত চলাকালীন সময়ে তিনি ফ্লোরে লুটিয়ে পড়েন। পরে মুসল্লিরা নামাজ শেষে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরিফুল আমিন রিজভী নামে এক মুসল্লি বলেন, নামাজরত অবস্থায় তার মৃত্যু হয়েছে। তার পাশে একটি ব্যাগ, দুইটি ডিম, একটু মরিচের গুঁড়া ও লবণ রাখা ছিল। এসব হয় তো খাওয়ার জন্য নিয়েছিলেন। কিন্তু তার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন।

এ ব্যাপারে ফেনী জেনারেল হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ মিরাজ হোসেন বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে।

আল/মামুন