শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
করপোরেট কর্নার

যমুনা গ্রুপ বোলিং প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ভোগ লাইফস্টাইল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
যমুনা গ্রুপ বোলিং প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ভোগ লাইফস্টাইল

উৎসব আর আনন্দের মধ্য দিয়ে শেষ হলো যমুনা গ্রুপের উদ্যোগে বার্ষিক বোলিং প্রতিযোগিতা–২০২৫। মঙ্গলবার দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ও সর্বাধুনিক শপিংমল যমুনা ফিউচার পার্কের প্লেয়ার্স ক্লাবে অনুষ্ঠিত দুদিনব্যাপী খেলা শেষে মহল হলে চ্যাম্পিয়ন ভোগ লাইফস্টাইল লাউঞ্জ অ্যান্ড ফিউচার ফিটনেস এবং রানার্সআপ অ্যাকাউন্টস–এ সহ চূড়ান্ত পর্বে খেলা ছয়টি দলের হাতে ট্রফি ও অর্থপুরস্কারের রেপ্লিকা তুলে দেন সানোয়ারা গ্রুপের পরিচালক কামরুল ইসলাম ও যমুনা গ্রুপের পরিচালক ইয়াসিন ইসলাম নাজেল। এ সময় যমুনা গ্রুপের এইচআর আফসার উদ্দিন উপস্থিত ছিলেন।

বোলিংই শেষ নয়, আগামীতে ফুটবল টুর্নামেন্টের জন্য সবাইকে প্রস্তুত থাকতে বললেন যমুনা গ্রুপের পরিচালক ইয়াসিন ইসলাম নাজেল। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি বলেন, ‘এখানেই শেষ নয়। বোলিংয়ের পর এবার ফুটবলের পালা। আপনারা সবাই প্রস্তুত থাকবেন যমুনা গ্রুপের ফুটবল টুর্নামেন্টে অংশ নেওয়ার জন্য। শিগগিরই আমরা এই টুর্নামেন্টের আয়োজন করব।’

আগের দিন যমুনা ফিউচার পার্কের প্লেয়ার্স ক্লাবে যমুনা গ্রুপের ২০টি দলের অংশগ্রহণে শুরু হয় বোলিং প্রতিযোগিতা। প্রাথমিক লড়াই শেষে শীর্ষ ছয়টি দল ওঠে চূড়ান্ত পর্বে। দলগুলো হলো– ভোগ লাইফস্টাইল লাউঞ্জ অ্যান্ড ফিউচার ফিটনেস, অ্যাকাউন্টস–এ, হোলসেল ক্লাব, যমুনা ফ্যান কস্টিং অ্যান্ড কিউসি, হুরাইন এইচটিএফ এবং অডিট। কাল ছয় দলের মধ্যে চূড়ান্ত পর্বের খেলা অনুষ্ঠিত হয়। ১৩৯৩ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন হয়েছে ভোগ লাইফস্টাইল লাউঞ্জ অ্যান্ড ফিউচার ফিটনেস। অ্যাকাউন্টস–এ দল ১৩৫৫ স্কোর করে রানার্সআপ হয়। এছাড়া ১৩২৭ পয়েন্টে যমুনা ফ্যান কস্টিং অ্যান্ড কিউসি দল তৃতীয়, ১৩২৩ পয়েন্টে হোলসেল ক্লাব দল চতুর্থ, ১২৯০ পয়েন্টে হুরাইন এইচটিএফ দল পঞ্চম এবং ১১৮৮ পয়েন্ট পেয়ে ষষ্ঠ হয়েছে অডিট দল। চ্যাম্পিয়ন দল তিন লাখ, রানার্সআপ দল দুই লাখ, তৃতীয় হওয়া দল এক লাখ এবং চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ দল যথাক্রমে ৭৫, ৫০ ও ২৫ হাজার টাকা করে প্রাইজমানি পেয়েছে। এছাড়া ছয়টি দলকেই দেওয়া হয়েছে আকর্ষণীয় ট্রফি।

যমুনা গ্রুপের এই সফল আয়োজনে অংশ নেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে সানোয়ারা গ্রুপের পরিচালক কামরুল ইসলাম বলেন, ‘এই টুর্নামেন্টে অংশ নেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ। আগামীতেও আপনাদের অংশগ্রহণ অব্যাহত থাকবে আশা করি।’ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় যমুনা গ্রুপের উদ্যোগে ‘বার্ষিক বোলিং প্রতিযোগিতা–২০২৫’। দৈনিক যুগান্তরসহ যমুনা গ্রুপের বিভিন্ন অঙ্গ–প্রতিষ্ঠান প্রথমবারের মতো আয়োজিত এ টুর্নামেন্টে অংশ নেয়।

আল