শিরোনাম
‘সাফল্যের সাথে আগামির পথে’রাজশাহী পর্বে নাবিল গ্রুপের তিন শতাধিক ব্যবসায়িক পার্টনারের মিলনমেলা আমি বিদেশে যাইনি, আমাকে পাঠানো হয়েছে: মির্জা আব্বাস কমিশন না পেয়ে বাস কাউন্টার বন্ধ করলেন যুবদল নেতা, খুললেন বিএনপি নেতা ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ ৩০ নভেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী খেয়াল করে দেখুন, জামায়াত-শিবিরের ভালো বন্ধু নেই: রাশেদ খাঁন দলিল নিবন্ধন কোন মন্ত্রণালয়ের অধীন থাকবে, জানালেন মন্ত্রী আসাদুজ্জামান হাইপ্রেশার নিয়ন্ত্রণ করতে রাতে যে খাবারগুলো এড়িয়ে চলবেন বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান
দীপ্ত নিউজ
সারাদেশ

দিনাজপুরে এক রাউন্ড গুলি সহ ডাকাত গ্রেপ্তার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
দিনাজপুরে এক রাউন্ড গুলি সহ ডাকাত গ্রেপ্তার

 

দিনাজপুরে যৌথ অভিযানে পিস্তল ও এক রাউন্ড গুলি সহ সাদেকুল ইসলাম (৪১) নামক ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (৮ ফেব্রুয়ারি) ২ টার দিকে সংবাদ সম্মেলন করে কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ মতিউর রহমান নিশ্চিত করেছেন।

আটক ডাকাত সাদেকুল ইসলাম (৪১) দিনাজপুর সদর উপজেলার শংকরপুর সোনাহার পাড়ার ডাকাত সরদার আলাউদ্দিন আলার ছেলে।

অফিসার ইনচার্জ মতিউর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর মেজর তানভীর আহমেদ ও পুলিশের একটি দল যৌথভাবে অভিযান পরিচালনা করে তার বাড়ি শয়ন ঘর পিস্তল ও এক রাউন্ড গুলি সহ ডাকাত সাদেকুল ইসলামকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে পিস্তল ও এক রাউন্ড গুলির নিজের বলে দাবি করেছেন।

অফিসার ইনচার্জ আরোও বলেন অস্ত্র আইনে মামলা দায়ের করে তাকে আদালতের মাধ্যমে সোপর্দ করা হয়েছে।

আটক ডাকাত সাদেকুর ইসলামে পূর্বে একটি ডাকাতি ও দুইটি মাদক মামলা আদালতে চলমান রয়েছে বলে পুলিশ নিশ্চিত করে।

সুলতান/আল