শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
অর্থনীতি

পাকিস্তান থেকে এলো ৫ হাজার ৫শ মেট্রিকটন চিটাগুড়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
পাকিস্তান থেকে এলো ৫ হাজার ৫শ মেট্রিকটন চিটাগুড়

পাকিস্তান থেকে প্রথমবারের মত চিটাগুড় নিয়ে মোংলা বন্দরে ভিড়েছে একটি বাণিজ্যিক জাহাজ।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকালে ৫ হাজার ৫শ মেট্রিকটন পশুখাদ্যে ব্যবহৃত চিটাগুড় নিয়ে পানামার পতাকাবাহী এমভি ডলফিন–১৯ নামের জাহাজটি মোংলা বন্দরের ৮নং জেটিতে নোঙ্গর করে।

এর আগে গত ১৯ জানুয়ারি পাকিস্তানের করাচি বন্দর থেকে চিটাগুড় বোঝাই করে মংলা বন্দরের উদ্দেশ্যে যাত্রা শুরু করে জাহাজটি। ৭ মিটার ড্রাফটের এ জাহাজটির দৈর্ঘ্য ১৪৫ মিটার।

মোংলা বন্দর কর্তৃপক্ষ জানায়, জাহাজটি থেকে মোংলা বন্দরে ৫হাজার ৫শ মেট্রিক টন চিটাগুড় খালাস করা হবে। এর মধ্যে একটি অংশ মংলার ইউনাইটেড রিফাইনারি অ্যান্ড বাল্ক স্টোরেজ লিমিটেডে পরিশোধন করা হবে এবং বাকি অংশ রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ জেলার বাঘাবাড়িতে সড়ক ও নৌপথে পরিবহন করা হবে। সেখান থেকে দেশের বিভিন্ন ফিড কোম্পানিতে সরবরাহ করা হবে।

এটি পাকিস্তান থেকে বাংলাদেশে প্রথমবারের মতো চিটাগুড় আমদানির ঘটনা। এই আমদানি বাংলাদেশের ফিড শিল্পের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। চিটাগুড় পশুখাদ্য তৈরিতে ব্যবহৃত হয় এবং এটি প্রাণী খাদ্যের একটি গুরুত্বপূর্ণ উপাদান। এই আমদানির মাধ্যমে বাংলাদেশের ফিড শিল্পের চাহিদা পূরণে নতুন দিগন্ত উন্মোচিত হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা

মামুন/আল