দীপ্ত নিউজ
শিক্ষা

জাবিতে ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা বাতিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
জাবিতে ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা বাতিল

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) জরুরি সভার পর রাত সোয়া ১২টার দিকে পোষ্য কোটা বাতিলের ঘোষণা দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান।

এর আগে, পোষ্য কোটা ইস্যুতে উত্তপ্ত হয়ে ওঠে ক্যাম্পাস। পোষ্য কোটা বাতিলের দাবিতে গত ২ ও ৩ ফেব্রুয়ারি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে কয়েকজন শিক্ষার্থী গণঅনশন পালন করেন। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ১২টার দিকে শিক্ষার্থীদের অনশনের মুখে পোষ্য কোটা সংস্কারের করা হলে এর প্রতিবাদে মঙ্গলবার বিক্ষোভ মিছিল ও লাগাতার কর্মবিরতির ঘোষণা দেয় কর্মকর্তা–কর্মচারী ঐক্য পরিষদ।

এ ঘটনার পরে দুপুর পৌনে ২টায় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকা থেকে একটি মিছিল বের করে বিভিন্ন হল, কেন্দ্রীয় গ্রন্থাগার প্রদক্ষিণ করে। এক পর্যায়ে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা পোষ্য কোটা সম্পূর্ণ বাতিলের দাবিতে মিছিল নিয়ে প্রশাসনিক ভবনে তালা মেরে কর্মকর্তা–কর্মচারীদের অবরোধ করে রাখেন।

এমন পরিস্থিতিতে বিকেলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ কামরুল আহসানের সভাপতিত্বে জরুরি সভায় বসে বিশ্ববিদ্যালয় প্রশাসন। দীর্ঘ আলোচনা শেষে রাত সোয়া ১২টায় উপাচার্য পোষ্য কোটা বাতিলের ঘোষণা দেন।

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।