শিরোনাম
মিরপুর যাত্রীবাহী বাসে আগুন, গ্রেপ্তার ২ ভালোবাসার টানে রাজবাড়ীতে চীনা যুবক জ্যাকি, করলেন বিয়ে নারী ও প্রতিবন্ধী উদ্যোক্তাদের ৭০ লাখ টাকা পর্যন্ত আয় করমুক্ত: অর্থমন্ত্রী কোনো ফ্যাসিবাদী শক্তি ও সন্ত্রাসের স্থান এদেশে হবে না: জামায়াত আমির কেউ যদি দণ্ডপ্রাপ্ত অপরাধী হন, তাকে পাসপোর্ট দিতে সরকার বাধ্য নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী ২০২৮ সালের মধ্যে বর্জ্য থেকে ৪২.৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হবে: ডিএনসিসি প্রশাসক সংসদে প্রশ্নের পর হ্যান্ডকাফ-বুলেটপ্রুফ জ্যাকেট পরিয়ে ট্রাইব্যুনালে জিয়াউল আহসান এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল জোহানেসবার্গ টেস্টশুরুতেই মার্করামকে ফেরালেন পেসার মাহমুদ
দীপ্ত নিউজ
বাংলাদেশ

পদ্মা সেতু দিয়ে মার্চেই ট্রেন, দক্ষিণবঙ্গের সংযোগ ডিসেম্বরে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
পদ্মা সেতু দিয়ে মার্চেই ট্রেন, দক্ষিণবঙ্গের সংযোগ ডিসেম্বরে
পদ্মা সেতুতে রেললাইনের কাজ চলছে দ্রুতগতিতে

মার্চেই চালু হতে যাচ্ছে পদ্মা সেতুতে ট্রেন চলাচল। চলতি মাসে প্রাথমিকভাবে ভাঙ্গা–মাওয়া ৪২ কিলোমিটার অংশে চলাচল করবে ট্রেন। ডিসেম্বরেই ট্রেনে পদ্মা সেতু পাড়ি দিতে পারবে দক্ষিণবঙ্গবাসীরা।

ঢাকা থেকে মাওয়া পর্যন্ত ৩৯ কিলোমিটার রেলপথের নির্মাণকাজ এরই মধ্যে ৭১ শতাংশ শেষ হয়েছে। ৬ দশমিক ১৫ কিলোমিটার দৈর্ঘ্যের মূল সেতুর সাড়ে পাঁচ কিলোমিটার রেল স্ল্যাব ট্র্যাক বসানোর কাজ এরই মধ্যে শেষ হয়েছে।

মূল সেতুর অগ্রগতি ৮৮ শতাংশ। আর ভাঙ্গা–মাওয়া অংশের অগ্রগতি ৯২ শতাংশের ওপরে। মূল সেতুতে অবশিষ্ট মুভমেন্ট জয়েন্ট আর ৭৫০ মিটার স্ল্যাব ট্র্যাকের কাজ চলছে দ্রুতগতিতে।

এসব তথ্য নিশ্চিত করে পদ্মা মূল সেতু ও ভায়াডাক্টের সিনিয়র প্রকৌশলী জহুরুল হক বলেন, ‘পদ্মা সেতুর ৭৫০ মিটার অংশ ছাড়া ভাঙ্গা–মাওয়া ৪২ কিলোমিটার অংশের রেলপথের কাজ শেষ। চলতি মাসে মূল সেতুর ওপর দিয়ে পরীক্ষামূলক ট্রেন চলাচল করবে।

এরই মধ্যে জাজিরা ও মাওয়া প্রান্তের সাড়ে পাঁচ কিলোমিটার পাথরবিহীন রেলপথ নির্মাণকাজ শেষ। বাকি ৭৫০ মিটার রেলপথের কাজ চলছে দ্রুতগতিতে। সেতুজুড়ে আটটি ব্রিজ মুভমেন্ট জয়েন্টের মধ্যে সাতটির কাজ এরই মধ্যে শেষ হয়েছে। বাকি একটির কাজ চলতি মাসের ১৫ তারিখের মধ্যেই শেষ করতে দিনরাত কাজ করছেন শ্রমিক ও প্রকৌশলীরা।

আফ/দীপ্ত সংবাদ