শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
জাতীয়

অভ্যুত্থানে আহতদের হাসপাতালে গিয়ে স্মার্টকার্ড দিচ্ছে নির্বাচন কমিশন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
অভ্যুত্থানে আহতদের হাসপাতালে গিয়ে স্মার্টকার্ড দিচ্ছে নির্বাচন কমিশন

ছাত্র ও জনতার অভ্যুত্থানে আহতদের হাসপাতালে গিয়ে জাতীয় পরিচয়পত্রের স্মার্টকার্ড তুলে দিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) রাজধানীর চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটে চিকিৎসাধীন আহতদের হাতে এই নাগরিক সনদ তুলে দেন ইসি সচিব আখতার আহমেদ।

এ সময় এনআইডি শাখার মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীরসহ সংশ্লিষ্ট শাখার কর্মকর্তা এবং হাসপাতালটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে হাসপাতাল কর্তৃপক্ষের সহযোগিতায় চিকিৎসাধীন আহত ছাত্র–জনতার নির্দিষ্ট সময়সূচি অনুযায়ী ভোটার নিবন্ধনের প্রয়োজনীয় তথ্য ও বায়োমেট্রিক সংগ্রহ করেন ইসির এনআইডি শাখার সংশ্লিষ্ট কর্মকর্তারা।

পরে ইসি সচিব বলেন, ‘এনআইডি সেবা কার্যক্রম আমাদের কাছে। কাজেই আমরা নৈতিক অবস্থান থেকে মনে করেছি, আহতদের তথ্য হাসপাতালে গিয়ে নেব এবং কার্ড পৌঁছে দেব। জুলাই আন্দোলনে যারা কৃতিত্বের অধিকারী তাদের জন্য আজকের এই ছোট উপহার।’

তিনি আরও বলেন, ‘এই কার্যক্রমের মাধ্যমে আহতদের উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার প্রক্রিয়া সহজ হবে। একইভাবে ঢাকা মেডিকেল কলেজসহ বিভিন্ন হাসপাতালে আহতদের হাতে এনআইডি কার্ড তুলে দেওয়া হচ্ছে। এ পর্যন্ত আহতদের মধ্যে ৩৬ জনকে স্মার্টকার্ড দিয়েছে নির্বাচন কমিশন। এর আগে বিভিন্ন হাসপাতালে গিয়ে ৭১ জনের তথ্য সংগ্রহ করেছে সংস্থাটি।’