শিরোনাম
‘সাফল্যের সাথে আগামির পথে’রাজশাহী পর্বে নাবিল গ্রুপের তিন শতাধিক ব্যবসায়িক পার্টনারের মিলনমেলা আমি বিদেশে যাইনি, আমাকে পাঠানো হয়েছে: মির্জা আব্বাস কমিশন না পেয়ে বাস কাউন্টার বন্ধ করলেন যুবদল নেতা, খুললেন বিএনপি নেতা ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ ৩০ নভেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী খেয়াল করে দেখুন, জামায়াত-শিবিরের ভালো বন্ধু নেই: রাশেদ খাঁন দলিল নিবন্ধন কোন মন্ত্রণালয়ের অধীন থাকবে, জানালেন মন্ত্রী আসাদুজ্জামান হাইপ্রেশার নিয়ন্ত্রণ করতে রাতে যে খাবারগুলো এড়িয়ে চলবেন বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান
দীপ্ত নিউজ
ঢাকা বিভাগ

নরসিংদীতে আ.লীগের দু’পক্ষের সংঘর্ষ, নিহত ১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
নরসিংদীতে আ.লীগের দু’পক্ষের সংঘর্ষ, নিহত ১

নরসিংদী জেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দু’পক্ষের সংঘর্ষে আলমগীর হোসেন আলম নামে এক যুবক নিহত হয়েছেন।

রবিবার (২৬ জানুয়ারি) সকাল ৭টা ৫০ মিনিট রায়পুরা উপজেলা বাঁশগাড়ি চরাঞ্চলে সংঘর্ষের এ ঘটনা ঘটে।

নিহত আলমগীর হোসেন আলম (১৯) উপজেলার বাঁশগাড়ি এলাকার জহর আলীর ছেলে।

স্থানীয়রা জানান, বর্তমান চেয়ারম্যান জাকির হোসেন রাতুল ও সাবেক চেয়ারম্যান আশরাফুল ইসলামের মধ্যে সংঘর্ষ হয়। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সকালে সংঘর্ষে জড়ায় দু‘পক্ষ। একপর্যায়ে দেশীয় অস্ত্রের পাশাপাশি ছোঁড়া হয় গুলি। এতে গুলিবিদ্ধ হয়ে মারা যান সাবেক চেয়ারম্যান আশরাফুলের সমর্থক আলম।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ রানা বলেন, দু’পক্ষ বাঁশগাড়িতে ঝগড়া শেষে এখন আবার মির্জাচরের দিকে যাচ্ছে এমনটা জানতে পেরেছি। বিস্তারিত পরে বলা যাবে।

রায়পুরা থানা ওসি আদিল মাহমুদ বলেন, বাঁশগাড়িতে সংঘর্ষের ঘটনায় একজন নিহত হয়েছে বলে শুনেছি। আমরা ঘটনাস্থলে যাচ্ছি।

 

এসএ