শিরোনাম
‘সাফল্যের সাথে আগামির পথে’রাজশাহী পর্বে নাবিল গ্রুপের তিন শতাধিক ব্যবসায়িক পার্টনারের মিলনমেলা আমি বিদেশে যাইনি, আমাকে পাঠানো হয়েছে: মির্জা আব্বাস কমিশন না পেয়ে বাস কাউন্টার বন্ধ করলেন যুবদল নেতা, খুললেন বিএনপি নেতা ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ ৩০ নভেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী খেয়াল করে দেখুন, জামায়াত-শিবিরের ভালো বন্ধু নেই: রাশেদ খাঁন দলিল নিবন্ধন কোন মন্ত্রণালয়ের অধীন থাকবে, জানালেন মন্ত্রী আসাদুজ্জামান হাইপ্রেশার নিয়ন্ত্রণ করতে রাতে যে খাবারগুলো এড়িয়ে চলবেন বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান
দীপ্ত নিউজ
মতামত

পরিচ্ছন্ন রাজনীতিবিদের এক উজ্জ্বল নাম মির্জা ফখরুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
পরিচ্ছন্ন রাজনীতিবিদের এক উজ্জ্বল নাম মির্জা ফখরুল
মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সংগৃহীত

সানজিদা প্লাবনী

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ৭৮তম জন্মদিন আজ (২৬ জানুয়ারি)। দেশের রাজনীতিতে পরিচ্ছন্ন ও সংগ্রামী রাজনীতিবিদের এক উজ্জ্বল নাম মির্জা ফখরুল।

১৯৪৮ সালের ২৬ জানুয়ারি ঠাকুরগাঁওয়ে জন্ম নেওয়া মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পড়াশোনা শেষে তিনি শিক্ষকতা পেশায় যুক্ত হন। তার বাবা মির্জা রুহুল আমিন ছিলেন সাবেক সংসদ সদস্য এবং চাচা মির্জা হাফিজ একজন সাবেক মন্ত্রী। স্ত্রী কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছেন। তাদের দুই মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষাজীবন শেষ করে বর্তমানে শিক্ষকতা পেশায় যুক্ত রয়েছেন।

মির্জা ফখরুল তার রাজনৈতিক জীবনে একাধিকবার সংসদ সদস্য এবং মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। তবে তার সবচেয়ে বড় পরিচয়, তিনি বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ের একজন অবিসংবাদিত নেতা।

গত ১৫ বছরে তিনি ১১ বার কারাগারে গেছেন, তার বিরুদ্ধে করা হয়েছে দুই শতাধিক মামলা। এই বয়সেও তিনি পুলিশি হামলার শিকার হয়েছেন, কারাগারে রিমান্ডে নিয়ে দিনের পর দিন নির্যাতন করা হয়েছে।

২০১৮ সালের জাতীয় নির্বাচনে তিনি বগুড়া–৬ আসন থেকে নির্বাচিত হলেও শপথ নেননি, যা বাংলাদেশে একটি নজিরবিহীন ঘটনা। তার এই ত্যাগ ছিল গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য।

২০২৩ সালের ২৮ অক্টোবর বিএনপির ঐতিহাসিক সমাবেশে পুলিশ হামলা চালিয়ে শতাধিক নেতাকর্মীকে আহত এবং কয়েকজনকে হত্যা করে। পরদিন ভোর রাতে তাকে বাসা থেকে গ্রেপ্তার করা হয়।

২০২৪ সালের ৭ জানুয়ারি আওয়ামী লীগ একটি একতরফা প্রহসনমূলক নির্বাচন আয়োজন করে। এই সময় হাজার হাজার বিএনপি নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়। মির্জা ফখরুলও কারাগারে ছিলেন এবং ২০২৪ সালের ১৫ ফেব্রুয়ারি জামিনে মুক্তি পান।

২০২৪ সালের ২৬ জানুয়ারি, এই বিশেষ দিনে মির্জা ফখরুল কারাগারে ছিলেন। দুপুরে তার স্ত্রী এবং ছোট মেয়ে দেখা করতে গিয়েছিলেন। এই ঘটনা তার জীবনের সংগ্রামী অধ্যায়ের আরেকটি মাইলফলক।

মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জীবন ত্যাগ ও সংগ্রামের প্রতীক। গণতন্ত্র এবং ভোটাধিকারের লড়াইয়ে তিনি বারবার প্রমাণ করেছেন যে কোনো প্রতিকূল পরিস্থিতিতেও তিনি আপসহীন। তার নেতৃত্বে বিএনপি গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াই অব্যাহত রেখেছে। এই বয়সেও তিনি যে প্রত্যয় এবং সংগ্রামী মনোভাব দেখিয়ে যাচ্ছেন, তা রাজনৈতিক ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।

লেখক: সাংবাদিক, দীপ্ত টিভি