শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
ক্রিকেট

অধিনায়ক বদলে বিপিএলে সর্বনিম্ন রান সংগ্রহ রাজশাহীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
অধিনায়ক বদলে বিপিএলে সর্বনিম্ন রান সংগ্রহ রাজশাহীর

চলমান বিপিএলে দলীয় সর্বনিম্ন রানের সংগ্রহ দেখলো দর্শকরা। চিটাগং কিংসের নিয়ন্ত্রিত বোলিংয়ে ৮০ রানে গুটিয়ে যায় দুর্বার রাজশাহী। ফলে ঘরের মাঠ চট্টগ্রাম ১১১ রানের বড় জয় পায়। দিনের প্রথম ম্যাচে সিলেটকে ছয় রানে হারিয়ে আসরের দ্বিতীয় জয় পায় ঢাকা।

বিপিএলের মাঝপথে এসে অধিনায়ক পরিবর্তন করে দুর্বার রাজশাহী। এনামুল হক বিজয়ের জায়গায় নেতৃত্ব দেন পেসার তাসকিন আহমেদ। তাতে ভাগ্য বদলায়নি।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে, চিটাগং কিংসের দেওয়া ১৯২ রানের লক্ষ্যে মাত্র ৮০ রানেই গুটিয়ে যায় রাজশাহী। পতনটা শুরু দলীয় পাঁচরানে। স্কোর বোর্ডে বাকি ৭৫ রান তুলতেই শেষ ৯ উইকেট।

ইনজুরি আক্রান্ত হওয়ায় ব্যাট করেননি রাজশাহীর রায়ান বার্ল। চট্টগ্রামের শরীফুল ও নাঈম নেন দুটি করে উইকেট।

এর আগে টস হেরে আগে ব্যাট করতে নেমে, নাঈম ইসলামের ৫৬ ও গ্রাহাম ক্লার্কের ৪৫ রানে ভরে করে ৮ উইকেটে ১৯১ রান তোলে স্বাগতিকরা।

নিজেদের শহরে জয়হীন ঢাকা, সিলেট আর চট্টগ্রামে পেলো একটি করে জয়। তবে ইনিংসের শুরুটা ঢাকার জন্য ছিলো অস্বস্তিকর। দলীয় একশো রানেই হারায় চার ব্যাটার। পরে লিটন দাসের ৭০ রানে ভর করে ৬ উইকেটে ১৯৬ রানের পুঁজি পায় ক্যাপিটাল।

বড় লক্ষ্যের সামনে দলের ৩২ রানের মধ্যে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে সিলেট। রনি তালুকদার আর অ্যারন জোন্সের ৮০ রানের জুটিতে ম্যাচে ফেরে তারা। তবে শেষ ওভারে মোস্তাফিজের বোলিং নৈপুণ্যে ৬ রানের জয় পায় ঢাকা।

মোহাম্মদ হাসিব/এজে