শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
খেলা

৩০ বছরের সংসার ভাঙল গার্দিওয়ালার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
৩০ বছরের সংসার ভাঙল গার্দিওয়ালার

স্ত্রী ক্রিস্টিনার সঙ্গে ৩০ বছরের বিবাহিত জীবনের ইতি টেনেছেন ম্যানচেস্টার সিটি কোচ পেপ গার্দিওলা। ১৯৯৪ সাল থেকে ব্রাজিলিয়ান বংশোদ্ভূত সাংবাদিক ও লেখক ক্রিস্টিনার সঙ্গে সম্পর্কে জড়ান গার্দিওলা।

২০১৪ সালে বার্সেলোনায় তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। তিন সন্তানের জনক জননী গার্দিওলা–ক্রিস্টিনা। তাদের মধ্যে সবার বড় মারিয়ার বয়স ২৪, ছেলে মারিয়াসের ২২ এবং সবার ছোট মেয়ে ভালেন্তিনার বয়স ১৭।

স্পোর্তের বরাতে জানানো হয়, ছোট মেয়ে ভালেন্তিনাকে নিয়ে পারিবারিক ফ্যাশন কোম্পানিকে সাহায্য করার জন্য ৫ বছর আগে বার্সেলোনায় ফিরে যান ক্রিস্টিনা। ম্যানচেস্টার সিটির দায়িত্ব পালন করা গার্দিওলা থেকে যান ম্যানচেস্টারেই। ফলে শেষ পাঁচ বছর আলাদাই থেকেছেন তারা। তবে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিলেও দুজনের সম্পর্ক এখনও আন্তরিক ও বন্ধুত্বপূর্ণ আছে।